খবর লাইভ : নয়া মাইলস্টোন পার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পূর্বতন টুইটারে) রাষ্ট্রনেতাদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ারের তালিকার শীর্ষে উঠে এলেন। আজ টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ১০০ মিলিয়ন (১০ কোটি) ছুঁয়ে ফেলল। আপাতত তাঁর টুইটার অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা পুরোপুরি ১০০ মিলিয়ন দেখাচ্ছে।
এক্সে ফলোয়ার সংখ্যার ইতিহাসে আর যে কোনও রাষ্ট্রনেতার থেকে এগিয়ে আছেন মোদী। এক্সে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফলোয়ারের সংখ্যা হল ৩৮.১ মিলিয়ন। ১১.২ মিলিয়ন অ্যাকাউন্ট থেকে দুবাইয়ের শেখ মহম্মদকে এক্সে ‘ফলো’ করা হয়। পোপ ফ্রান্সিসের ফলোয়ারের সংখ্যা হল ১৮.৫ মিলিয়ন।
শুধু তাই নয়, বিনোদন দুনিয়ার একাধিক সেলিব্রিটির থেকে এগিয়ে আছেন মোদী। এক্সে টেলর সুইফটের ফলোয়ারের সংখ্যা হল ৯৫.৩ মিলিয়ন। লেডি গাগাকে যতগুলি অ্যাকাউন্ট থেকে ফলো করা হয়, সেটার সংখ্যা ৮৩ মিলিয়নের বেশি। কিম কার্দাশিয়ানের ফলোয়ারের সংখ্যা হল ৭৫.২ মিলিয়ন।
এক্সের পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী মোদী। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা হল প্রায় ২৫ মিলিয়ন। আর ইনস্টাগ্রামে তাঁর ৯১ মিলিয়ন ফলোয়ার আছে। যিনি ২০০৯ সালে এক্সে (তৎকালীন টুইটার) যোগ দিয়েছিলেন।
তবে শুধু মোদী নন, এক্সে ফলোয়ার সংখ্যার নিরিখে নিজের ক্ষেত্রে বিশ্বের সেরা তারকাদের থেকে পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলিও। এক্সে বিরাটের ফলোয়ারের সংখ্যা হল ৬৪.১ মিলিয়ন। সেখানে ব্রাজিলিয়ান তারকা নেইমারের আছে ৬৩.৬ মিলিয়ন ফলোয়ার। বাস্কেটবলের লেজেন্ড লেব্রন জেমসের ফলোয়ারের সংখ্যা হল ৫২.৯ মিলিয়ন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…