ইউরোর সেরা খেলোয়াড় রদ্রি, সেরা তরুণ ইয়ামাল, গোল্ডেন বুট জিতলেন ছয় জন

খবর লাইভ : এবারের ইউরোর সেমিফাইনালের পরপরই উয়েফা গোল্ডেন বুটের নতুন নিয়মের কথা সামনে এসেছিল। জানা গিয়েছিল গোলসংখ্যায় যে এগিয়ে থাকবে, সেই গোল্ডেন বুট জিতবে। আর একাধিক সংখ্যক ফুটবলারের গোলের সংখ্যা সমান হলে সবাই যুগ্মভাবে গোল্ডেন বুট জিতবে।

সেই হিসেব অনুযায়ী একসঙ্গে ছয় জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট। প্রথমবারের মতো এত বেশি সংখ্যক গোল্ডেন বুটজয়ী ফুটবলার দেখলো ইউরো টুর্নামেন্ট। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিন গোল করেছেন ছয়জন ফুটবলার।

স্পেনের দানি ওলমো ছাড়াও গোল্ডেন বুট পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেন, জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি গাকপো, স্লোভেনিয়ার ইভান শারাঞ্জ ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে। ফাইনালে ওলমো বা কেন গোল করলে পুরস্কারটা একাই নিয়ে যেতে পারতেন। কিন্তু দুজনের কেউই গোল পাননি।

এদিকে টুর্নামেন্ট সেরার লড়াইটা যে স্পেনের দুজনের মধ্যেই হবে, সেটা বোঝা যাচ্ছিল। ইংল্যান্ডের কেউ ঠিক ইউরোর সেরা খেলোয়াড় হওয়ার মতো খেলতে পারেননি এবার।

আর ফাইনালের আগেই ঝরে যাওয়া দল থেকে কখনও ইউরোর সেরা খেলোয়াড় বেছে নেওয়ার নজিরও নেই। ফলে কিছুটা অনুমিতই ছিল যে, এবার স্পেনের রদ্রি কিংবা লামিনে ইয়ামালের মধ্যে যেকোনো একজন হবেন ইউরোর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। শেষ পর্যন্ত উয়েফার টেকনিকাল পর্যবেক্ষক কমিটি রদ্রিকেই বেছে নিয়েছে সেরা খেলোয়াড় হিসেবে। ইয়ামালকে অবশ্য খালি হাতে ফিরতে হচ্ছে না। ইউরোর ট্রফির সঙ্গে তিনি জিতেছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও।

বার্লিনে অলিম্পিক স্টেডিয়ামে রবিবারের ফাইনালে চোটের কারণে প্রথমার্ধের পর আর মাঠে নামতে পারেনি রদ্রি। তবে এর আগে পুরো টুর্নামেন্টে তিনি যেভাবে খেলেছেন, সেটাই তাকে সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। স্পেনের মাঝমাঠের প্রাণ হয়ে ছিলেন তিনি, দলের খেলাটা আসলে তিনিই নিয়ন্ত্রণ করেছেন মাঠে। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে ৫২১ মিনিট খেলে পাস দিয়েছেন ৪১১ টি, সফল পাসের হার ৯৩ শতাংশের মতো। গোলও করেছেন একটি।

ইয়ামাল তো এই ইউরোর বিস্ময়ই বলা যায়। একটা গোল করেছেন, করিয়েছেন চারটি। এক ইউরোতে তার চেয়ে বেশি গোল করাননি আর কোনও খেলোয়াড়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago