খবর লাইভ : পাকিস্তানের বর্তমান সরকার দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং প্রাক্তন প্রেসিডেন্ট আরিফ আলভির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শাহবাজ সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। সোমবার ইসলামাবাদে একটি সাংবাদিক সম্মেলনে তারার বলেন, ‘দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তবে পিটিআইয়ের অস্তিত্ব দিয়ে তা করা যাবে না, পিটিআই এবং পাকিস্তান সহাবস্থান করতে পারে না।’ইতিমধ্যে শাহবাজ সরকারের পক্ষ থেকে সেকথা জানানো হয়েছে।
কিন্তু একটি দলকে দেশ থেকে নিষিদ্ধ করার পিছনে কী কারণ দেখানো হচ্ছে? সরকারের মতে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ একগুচ্ছ অভিযোগ রয়েছে ইমরানের দলের বিরুদ্ধে। সরকার জানাচ্ছে, বেআইনি ভাবে বিদেশি অনুদান পাওয়া, রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস মামলা সহ একাধিক ক্ষেত্রে পিটিআই-এর বিরুদ্ধে যা অভিযোগ পাওয়া গিয়েছে, একটি দলকে দেশ থেকে নিষিদ্ধ করার পক্ষে সেগুলি যথেষ্ট।
উল্লেখ্য, এর আগেই পাকিস্তান নির্বাচন কমিশন ইমরান খানের দলের স্বীকৃতি বাতিল করে দিয়েছল। যদিও তারপরেও ইমরান খানের অনুগামীরা নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়েন এবং ৮৪ আসনে জয় ছিনিয়ে আনেন। দলের স্বীকৃতি নিয়ে এই মুহূর্তে সে দেশের শীর্ষ আদালতে মামলা চলছে। পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির ২৩টি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য পিটিআই সে কথা জানিয়েছিল শীর্ষ আদালতে। তার মাঝেই এই সিদ্ধান্ত জানাল পাকিস্তান সরকার।
উল্লেখ্য, ১৯৯৬ সালে ইমরান খান পিটিআই দল তৈরি করেন। ২০১৮ সালে সে দেশের ক্ষমতায় আসে ইমরানের দল। ২০২২ পর্যন্ত সে দেশের প্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…