খবর লাইভ : লোকসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগে সরব বঙ্গ নেতৃত্ব। তার প্রতিবাদে ‘নির্যাতিত’দের নিয়ে রাজভবনের সামনে ধরনায় বসতে চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইন-আদালত কম করেননি। অবশেষে কলকাতা হাই কোর্ট বিশেষ শর্তসাপেক্ষে তাঁকে ধরনার অনুমতি দিয়েছে। সেইমতো আজ, রবিবার সকাল ১০ টা নাগাদ ধরনায় বসেন শুভেন্দু অধিকারী। সঙ্গী ‘দলবদলু’ তাপস রায়, কৌস্তভ বাগচী। এছাড়া রুদ্রনীল ঘোষ, অসীম সরকার-সহ দলের বেশ কয়েকজন নেতাকেও দেখা গেল ধরনামঞ্চে। আর আদালতের নির্দেশ মেনে ৩০০ জন দলীয় কর্মী যোগ দিয়েছেন ধরনায়।
এই চত্বরে ধরনার অনুমতি পেতে অবশ্য বিরোধী দলনেতাকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। রাজভবনের সামনে ১৪৪ ধারা জারি থাকায় কলকাতা পুলিশ প্রথমে ধরনার অনুমতি দেয়নি। পুলিশের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর যুক্তি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গত বছর অক্টোবর রাজভবনের সামনে পাঁচ দিন ধরনায় বসেছিলেন। সেই সময় পুলিশের তরফে তাঁকে বাধা দেওয়া হয়নি। শুধুমাত্র বিজেপি নেতা বলেই শুভেন্দুকে অনুমতি দেওয়া হচ্ছে না, এমনই দাবি করা হয় গেরুয়া শিবিরের তরফে।
শেষমেশ আদালতের অনুমতি পেয়ে শর্ত মেনে রাজভবনের সামনে আজ শুরু হয় ধরনা। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই চত্বরে ধরনা চলবে বিজেপির। ধরনায় যোগ দেওয়ার বিজেপি কর্মীদের সকলের হাতে পোস্টার। তাতে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে নেতিবাচক বার্তা লেখা, সেইসঙ্গে অত্যাচারিত বিজেপি কর্মীদের ছবিও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…