চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি! আজ খুলবে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার?

খবর লাইভ : অবশেষে জল্পনার অবসান হতে চলেছে রবিবার। আর কিছুক্ষণের মধ্যেই খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার। জগন্নাথধামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সূত্রের খবর, রত্ন ভাণ্ডার খোলা হতে পারে রবিবার দুপুর ঠিক ১টা ২৮ মিনিটের মধ্যে। তবে সমস্ত প্রস্তুতি সারা হয়ে গেলেও শেষ পাওয়া খবর, ডুপ্লিকেট চাবি পরীক্ষা করে দেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই খুলতে পারে ভাণ্ডারের দরজা। জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য প্রশাসক অরবিন্দ কুমার পাড়িই এই সময় নির্ধারণ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশেষ সময়ের কথা ঘোষণা করেন ওডিশা হাইকোর্টের বিচারপতি তথা রত্ন ভাণ্ডারের বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান বিশ্বনাথ রথ।

ইতিমধ্যেই ওডিশার বিজেপি সরকারের পক্ষ থেকে রত্ন ভাণ্ডার খোলা নিয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডওর তৈরি গঠন করা হয়েছে। রত্ন ভাণ্ডার খোলার পরই সেটির সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। নির্বাচনী প্রচারে বিজেপির তরফে ক্ষমতায় এলেই রত্ন ভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই মতো, এদিন ভাণ্ডারের রহস্য প্রকাশ্যে আসবে কী না সেদিকে নজর ওড়িশা-সহ গোটা দেশের মানুষের। বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই জগন্নাথ মন্দির চত্বরে পৌঁছে গিয়েছে। দলে রয়েছেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের একটি আধিকারিক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক আধিকারিক এবং একাধিক সেবায়েত।

আরও পড়ুনঃ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, একটুর জন্য রক্ষা

ছ’বছরেরও বেশি সময় ধরে হারিয়ে গিয়েছে পুরীর রত্ন ভাণ্ডারের আসল চাবি। ফলে এদিন ডুপ্লিকেট চাবি দিয়েই রত্ন ভাণ্ডার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী, বিচারপতি বিশ্বনাথ রথ জানিয়েছেন, চাবি দিয়ে খোলা সম্ভব না হলে রত্ন ভাণ্ডারের তালা ভেঙে ফেলা হবে। তবে ভিতরে এবং বাইরের ভাণ্ডারের কাছে দু’টি সাপুড়ের দলকে রাখা হচ্ছে। কোনওভাবেই যেন কোনও বিপত্তি না ঘটে এবং কোনও ব্যক্তিকে সাপ কামড়াতে না পারে, তার জন্যই এই আয়োজন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago