খবর লাইভ : জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ জয় ভারতের। এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারায় শুভমন গিলের দল। সৌজন্যে শুভমন গিল এবং যশস্বী জসওয়াল। যশস্বী ৯৩ রানে অপরাজিত। শুভমন অপরাজিত ৫৮ রানে। সিরিজের ফল ৩-১। এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ পকেটে পুরলো টিম ইন্ডিয়া।
ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করে জিম্বাবোয়ে। ৪৬ রান করেন জিম্বাবোয়ের রাজা। ৩২ রান করেন মারুমানি। টিম ইন্ডিয়ার হয়ে ২ উইকেট নেন খলিল আহমেদ। একটি করে উকেট নেন, তুষার দেশপান্ডে, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা এবং শিভম দুবে।
আরও পড়ুনঃ নাইট রাইডার্সে নতুন দায়িত্বে বাংলার ঝুলন গোস্বামী
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫ ওভারের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে শুভমন গিল এবং যশস্বী জসওয়াল। যশস্বী ৯৩ রানে অপরাজিত। শুভমন অপরাজিত ৫৮ রানে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…