উপনির্বাচনের ফল ঘোষণা আজ, কড়া নিরাপত্তায় চার কেন্দ্রের ভোট গণনা শুরু

খবর লাইভ : বাংলার চার বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচনের ফল ঘোষণা। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। গত বুধবার বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোটপর্ব মিটেছে। সবচেয়ে বেশি ভোট পড়ে রায়গঞ্জে। সেখানে ভোটের হার ৭১.৯৯ শতাংশ। এ ছাড়া, নদিয়ার রানাঘাট দক্ষিণে ভোট পড়ে ৭০.৫৬ শতাংশ, উত্তর ২৪ পরগনার বাগদায় ভোট পড়ে ৬৮.৪৪ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছিল কলকাতার মানিকতলায় (৫৪.৯৮ শতাংশ)। এদিন শুরুতেই বিভিন্ন গণনাকেন্দ্রে চলছে পোস্টাল ব্যালটের ভোটগণনা। এর পর ইভিএমের ভোট গোনা শুরু হবে বলে জানা যাচ্ছে। গণনাকেন্দ্রে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর নাম কৃষ্ণ কল্যাণী। বিজেপি ওই কেন্দ্রে মানসকুমার ঘোষকে প্রার্থী করেছে। কংগ্রেস প্রার্থী করেছে মোহিত সেনগুপ্তকে। বাগদা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বনগাঁর মতুয়া ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুরের সঙ্গে মূলত লড়াই বিজেপির বিনয়কুমার বিশ্বাসের। এই কেন্দ্রে বামেদের তরফে প্রার্থী দিয়েছে ফরোয়ার্ড ব্লক। লড়ছেন গৌরাদিত্য বিশ্বাস। রানাঘাট দক্ষিণে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। মানিকতলায় প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে টিকিট দিয়েছে তৃণমূল। এ ছাড়া, ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে এবং সিপিএমের প্রার্থী রাজীব মজুমদার। এই কেন্দ্রে গণনা শুরু হওয়ার পর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী বলেন, ‘‘আমরা এখানে রেকর্ড ব্যবধানে জিততে চলেছি।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago