দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, দিলেন ভোট পরবর্তী হিংসার বিশেষ ভিডিও ফুটেজ

খবর লাইভ : দিল্লিতে গিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনের পরে এই প্রথম শাহী দরবারে শুভেন্দু। সূত্রের খবর, মূলত লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ফলাফল ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েই হয়েছে আলোচনা।

এদিন অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন শুভেন্দু। দলীয় সূত্রে খবর, অমিত শাহ ভোট পরবর্তী অশান্তির ঘটনার খোঁজখবর সহ নানা বিষয়ে খোঁজখবর নেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে।

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। অন্যদিকে বিজেপির দেশের ফলাফল ও আশাব্যঞ্জক নয়। তাই নির্বাচনের ফল নিয়ে দিল্লিতে এবার আলোচনায় বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, মূলত লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক চলে। উঠে আসে ভোট পরবর্তী হিংসা ও বর্তমান পরিস্থিতিও।

এদিন দুপুরে শুভেন্দু অধিকারী নিজেই তাঁর এক্স হ্যান্ডেল থেকে অমিত শাহের সঙ্গে তাঁর একান্ত বৈঠকের ছবি শেয়ার করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক লেখেন, “তাঁর নয়াদিল্লির বাড়িতে ৪৫ মিনিট ধরে কথা বলার জন্য আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি-কে ধন্যবাদ জানাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ধৈর্য্য ধরে পশ্চিমবঙ্গের গণপিটুনি ও হিংসার ঘটনা সম্পর্কে শুনেছেন। মহিলাদের উপর যেভাবে চোপড়ায় তৃণমূল কংগ্রেস নেতা তাজিমুল ওরফে জেসিবি এবং কামারহাটি-আড়িয়াদহে জয়ন্ত সিংহ অত্যাচার চালিয়ে জেনেছেন সেসম্পর্কেও। ভোট পরবর্তী হিংসার শিকার হওয়া মানুষদের সম্পর্কে খোঁজখবর নিয়ে তাঁদের সম্পূর্ণ সহযোগিতা করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি তাঁর হাতে একটি ইউএসবি ড্রাইভ তুলে দিয়েছি। তাতে চোপড়ায় মানুষের ওপর যেভাবে অত্যাচার হয়েছে তার ভিডিওর পাশাপাশি কোচবিহারে একজন সংখ্যালঘু মহিলা নেত্রীর সঙ্গে হওয়া নারকীয় ঘটনা, বাঁকড়ায় তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ, মুর্শিদাবাদে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের তাজা বোমা ঘোরার ঘটনা এবং আড়িয়াদহের ভিডিও রয়েছে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago