খবর লাইভ : আজ রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। দেশের মোট সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে । ১৩ জুলাই ভোটগণনা হবে ।
বাংলার যে চারটি বিধানসভা আসনে আজ উপনির্বাচন হচ্ছে, সেগুলি হল নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ।
মানিকতলায় বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর কারণে উপনির্বাচন হচ্ছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় তিন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও বিশ্বজিৎ দাস পদত্যাগ করে তৃণমূলে যোগ দেন। এর প্রত্যেকেই লোকসভায় প্রার্থী হহয়েছিলেন কিন্তু পরাজিত হন। তাঁদের পদত্যাগের কারণেই হচ্ছে উপনির্বাচন।
মানিকতলায় তৃণমূল প্রার্থী করেছে প্রয়াত সাধনের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। বাগদায় ঠাকুরবাড়ির সদস্য তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী তৃণমূলের প্রার্থী।
মানিকতলায় বিজেপির প্রার্থী প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। মতুয়া অধ্যুষিত বাগদায় বিজেপির হয়ে লড়ছেন বিনয় বিশ্বাস।নদিয়ার রানাঘাট দক্ষিণ আসনে বিজেপির প্রার্থী মনোজকুমার বিশ্বাসকে। উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপির প্রার্থী মানসকুমার ঘোষ।
হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর এবং নালাগড়ের তিন নির্দল বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার আগে ইস্তফা দিয়েছিলেন। তাই সেখানে ভোট হচ্ছে। উপনির্বাচন হচ্ছে বিহারের রুপৌলী এবং মধ্যপ্রদেশের অমরওয়াড়ায়।
উত্তরখণ্ডের বদ্রীনাথের এবং মঙ্গলৌরে উপনির্বাচন হচ্ছে। তামিলনাড়ুর বিক্রবন্দীতে এবং পঞ্জাবের জলন্ধর পশ্চিমে আসনেও উপনির্বাচন হচ্ছে বুধবার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…