কেকেআরের মেন্টর হতে বড়সড় আর্থিক প্রস্তাব দ্রাবিড়কে

খবর লাইভ : কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে। সূত্রের খবর, দ্রাবিড়কে মেন্টর পদের জন্য বিরাট আর্থিক প্রস্তাব দেওয়া হয়েছে। গত মরশুমে কেকেআরের মেন্টরর পদে দায়িত্ব নেন গৌতম গম্ভীর। দায়িত্ব নেওয়ার পরই কলকাতাকে আইপিএল চ্যাম্পিয়ন করেন তিনি। আর এবার সূত্রের খবর টিম ইন্ডিয়ার কোচের পদে দায়িত্ব নিতে চলেছেন গৌতি। কারণ টি-২০ বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার কোচ পদ থেকে সরে এসেছেন দ্রাবিড়। ভারতীয় দলের কোচ আর তিনি থাকবেন না।

সূত্রের খবর, দ্রাবিড়কে মেন্টর হিসাবে পাওয়ার জন্য বিরাট অঙ্কের অফার দেওয়া হয়েছে নাইট শিবিরের তরফে। সেই অর্থের অঙ্ক নাকি ভারতীয় দলের থেকেও অনেক বেশি। যদিও গোটা বিষয়টাই এখনও জল্পনার স্তরেই রয়েছে। জানা শুধু কেকেআর নয়, আরও বেশ কয়েকটি আইপিএল দল নাকি রাহুলকে মেন্টর হিসাবে পেতে আগ্রহী।

সূত্রের খবর, জাতীয় দলের পরবর্তী কোচ হিসাবে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছেন গম্ভীর। কেকেআরকে বিদায় জানিয়ে মেন্টর পদ ছাড়ার জন্য ইডেনে এসে বিশেষ ভিডিও শুটিংও সেরে ফেলেছেন বলে সূত্রের খবর।তাই ফাকা হয়ে যাবে কেকেআরের মেন্টরের পদ।। সেখানে দক্ষ মেন্টর চাইছে কেকেআর। আর তাই দ্রাবিড়কে প্রস্তাব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago