ফের বিতর্কে আড়িয়াদহ কাণ্ডে অভিযুক্ত জয়ন্ত

খবর লাইভ : আড়িয়াদহে কলেজ পড়ুয়া এক যুবক এবং তাঁর মাকে পিটিয়ে মারার অভিযোগে ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন স্থানীয় নেতা জয়ন্ত সিং। সেই ঘটনার তদন্তের মাঝেই রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে এক তরুণীকে বেধড়ক মারধর করছেন কিছু লোক। তাঁরা সকলেই জয়ন্তর অনুগামী বলে দাবি করছে বিজেপি। ভিডিও সত্যতা যাচাই করেনি খবর লাইভ। এরপরই এই ঘটনায় তিন দিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা। তদন্তে বেলঘরিয়া থানার পুলিশ।

ভাইরাল ভিডিওতে যাঁকে মারা হচ্ছে তিনি পুরুষ না মহিলা তা এখনও পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি। এই ঘটনায় জয়ন্ত আদৌ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফের জানানো হয়েছে যে এটি ২০২১ সালের মার্চ মাসের ঘটনা। মোটরবাইক চোর সন্দেহে স্থানীয়রা এক ব্যক্তিকে মারধর করার পর পুলিশের হাতে তুলে দেয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago