খবর লাইভ : ভিখারি থেকে কোটিপতি হওয়া দুর্নীতিগ্রস্ত ঠিকাদারদের বিরুদ্ধে যাওয়াটাই কাল হল সাংবাদিক পীযূষ চক্রবর্তীর। বিশেষ করে মন্ত্রী চক্রবর্তীর বিধানসভা হুগলির জাঙ্গিপাড়া এলাকার রাধানগর গ্রাম পঞ্চায়েতে গত পাঁচ বছর ধরে চরম দুর্নীতি হয়ে আসছে বলে অভিযোগ। ১০০ দিনের কাজে দুর্নীতি, রাস্তা ও শৌচাগার নির্মাণে দুর্নীতি ,পঞ্চায়েত অফিসে সাধারণ মানুষকে ডেকে ধমকানো চমকানো সবই চলছিল জোর কদমে। এলাকার লোকেদের অভিযোগ সমস্ত দুর্নীতির পিছনে হাত রয়েছে স্থানীয় ঠিকাদার জাহাঙ্গীর মণ্ডল ও তাঁর শাগরেদদের। তবুও বিধায়কের ঘনিষ্ঠ হওয়ায় দুর্নীতি করেও রেহাই পেয়ে যাচ্ছেন জাহাঙ্গীর ও তাঁর সহযোগীরা। পেশায় ঠিকাদার হলেও মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে জাঙ্গিপাড়া ব্লক কিষাণ ও ক্ষেতমজুর সংগঠনের সভাপতি করা হয়েছে। যা নিয়ে তৃণমূলের একটা বড় অংশের চরম ক্ষোভ রয়েছে।
দীর্ঘদিন ধরেই রাধানগর গ্রাম পঞ্চায়েতে সৎ এবং পুরনো দিনের তৃণমূল কর্মীদের দূরে সরিয়ে রেখে দুর্নীতিগ্রস্ত এবং বেনিয়মে চলা ঠিকাদারদের দলে জায়গা দেওয়া হয়েছে। রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা প্রাক্তন সভাপতি কল্যাণ কোঙার, জহরলাল বন্দ্যোপাধ্যায়দের মতো পুরনো দিনের কর্মীদের দূরে সরিয়ে ঠিকাদারদের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আমরা তার নিট ফল তোলাবাজি, একের পর এক সরকারি কাজে চরম দুর্নীতি, লোকের জমি দখল করে নেওয়া, সাধারণ মানুষকে পঞ্চায়েত অফিসে ডেকে ধমকানো চমকানো সব কাজই এখন রমরমিয়ে চলছে রাধানগর গ্রাম পঞ্চায়েতে। সম্প্রতি এই পঞ্চায়েতের অন্তর্গত রসপুরে একের পর এক সরকারি জায়গা দখল হয়ে যায়। এই বেআইনি কাজেও নাম জড়ায় রাধানগর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু ঠিকাদার নেতার। এই ঠিকাদার নেতাদের মদত না থাকলে কেউ সরকারি জায়গা দখল করতে পারত না বা একের পর এক পুকুর ভরাট করে বেআইনি নির্মাণও হতো না।
জাহাঙ্গীর সহ রাধানগর গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে খবর লাইভের সম্পাদক পীযূষ চক্রবর্তী বেশ কিছু প্রতিবেদন করেন। আর তাতেই তাঁর উপর চটে যান এই দুর্নীতিগ্রস্ত ঠিকাদার নেতারা। কিছুদিন আগেই তাঁর ভিটের উপর দিয়ে জোর করে রাস্তা করার চেষ্টা করেন তৃণমূল নেতৃত্ব। প্রতিবাদে হাই কোর্টে মামলা করেন তিনি। সেই মামলা তোলার জন্য রাধানগর অঞ্চলের তৃণমূলের সভাপতি শিবশংকর মণ্ডল, ঠিকাদার নেতা জাহাঙ্গীর মণ্ডল ও পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ পণ্ডিতের নেতৃত্বে ট্রাক্টর মালিক, যাঁদের কাছ থেকে চাষের জমির জল নেন পীযূষের পরিবার সেই মিনি ডিপ টিউবওয়েল মালিকদের রাধানগর গ্রাম পঞ্চায়েতে ডেকে জল এবং ট্রাক্টর না দেওয়ার কথা বলা হয়। শ্রমিকদের কাজ না করার জন্য হুমকি দিতে থাকেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় পীযূষের পরিবারকে। তবে এই প্রথম নয় সিপিএম জমানাতেও তাঁদের সামাজিক বয়কট করা হয়েছিল একবার। সেই সময় অবশ্য পীযূষের পরিবার তৃণমূল করত। তৎকালীন সিপিএম কর্মী তথা বর্তমানে তৃণমূল নেতা মানিক মুখোপাধ্যায়ের মদতেই মূলত সেই সময় এবং বর্তমানে পীযূষের পরিবারকে সামাজিক বয়কট করা হয়। বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী বিষয়টি জেনে ফোন করে আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখার। তবে এখনও কোনও সুরাহা হয়নি।
রাধানগর তথা জাঙ্গিপাড়া ব্লকে তৃণমূলের একটা বড় অংশকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্তদের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। পুরনো দিনের সেই সমস্ত কর্মীদের কেন বঞ্চিত রাখা হয়েছে তা কিন্তু জাঙ্গিপাড়ার সকলেই জানেন। আর তারই কারণে জাঙ্গিপাড়া ব্লকে দুর্নীতিগ্রস্তদের রমরমা।
এদিকে বয়কটের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনের একাধিক কর্তাকে চিঠি পাঠিয়েছেন পীযূষ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…