খবর লাইভ : ষড়যন্ত্র করেছিল মেজবউই। পুলিশের জেরায় সেই কথা স্বীকার করার পরই তাকে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ। সেই সঙ্গে আটক করা হয়েছে তার সঙ্গে অবৈধ সম্পর্কে যুক্ত থাকা হাতুড়ে ডাক্তার সফিকুল ইসলামকেও। পুলিশ গোটা ঘটনায় কীভাবে চক্রান্ত করেছিল মেজবউ নাজনি নাহার বিবি, সেই পর্দাও ফাঁস করেছে।
একই পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার ঘটনা বগটুইয়ের মত প্রচার পেলেও আদতে যে তা এক অবৈধ সম্পর্কের পরিণতি ছিল, পুলিশি তদন্তে সেই কথাই উঠে এল। মৃত দম্পতির আরেক ছেলে ওয়াসিমের অভিযোগের ভিত্তিতে নাজনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানেই উঠে আসে, তার সঙ্গে পাশের গ্রামের হাতুড়ে ডাক্তার সফিকুল ওরফে চন্দনের অবৈধ সম্পর্কের কথা।
ভাসুর আব্দুল আলিম ও তার স্ত্রী রূপা বিবি গোটা ঘটনা জেনে ফেলায় পরিবারে অশান্তি শুরু হয়। তারপরই তাদের খুনের ছক কষে নাজনি। ঘরে পেট্রোল ঢেলে জীবন্ত দগ্ধ করার পরিকল্পনা করে। শেষ পর্যন্ত মর্মান্তিক মৃত্যু হয় রূপা ও তাঁর শিশু সন্তানের। পরে হাসপাতালে মারা যায় আলিম। ঘটনায় নাজনির নামে অভিযোগ জানায় ওয়াসিম।
পুলিশের সন্দেহ ছিল পোড়ানোর জন্য কিছু ব্যবহার করেছিল নাজনি। তদন্তে পাওয়া যায় পেট্রোলের কথা। সেই রবিবার নতুনগীত গ্রামের বাড়িতে পৌঁছায় ফরেনসিক দল। সংগ্রহ করা হয় বিভিন্ন নমুনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…