জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে স্পেন

খবর লাইভ : ইউরো কাপের সেমিফাইনালে স্পেন । এদিন কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ জার্মানিকে হারালো ২-১ গোলে । স্পেনে হয়ে গোল অলমো এবং মেরিনোর। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে শেষ মিনিটে গোল করে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলে স্পেন।

ম্যাচে প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে জার্মানির তুলনায় প্রথমার্ধে আক্রমণে ঝাপায় বেশি পেদ্রি, মোরাতারা। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দু’দল। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় জার্মানরা। পালটা আক্রমণে ঝাঁপাতে ভোলেনি স্পেন। যার ফলে ম্যাচে ৪৭ মিনিটে সুযোগ চলে আসে স্প্যানিশদের সামনে। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন স্পেনের অধিনায়ক মোরাতা। তবে স্পেনের গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৫১ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন অলমো। এরপর পালটা আক্রমণে ঝাপায় জার্মানরা। তবে যখন মনে করা হচ্ছিল ম্যাচ হারের পথে জার্মানরা, ঠিক তখনই সমতা ফেরান মুশিয়ালারা। ম্যাচের ৮৯ মিনিটে সমতায় ফেরে জার্মানিরা। জার্মানদের হয়ে সমতা ফেরান উইর্টজ। এরপর নির্ধারিত সময়ে ম্যাচের ফলফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ম্যাচের ১১৯ মিনিটে গোল করে স্পেনকে সেমিফাইনালে পৌঁছে দেন মেরিনো।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago