খবর লাইভ : রাতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। আগুনে ঝলসে মৃত্যু হল মা ও ছেলের, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। নৃশংস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুর গ্রামে।
সূত্রের খবর, ওই গ্রামে বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়া করে এক তলা বাড়িতে জানলা খুলে ছোটো ছেলে আয়ান শেখ (৪) ও স্ত্রী রুপা বিবি (৩০)-কে নিয়ে ঘুমাচ্ছিলেন শেখ আবদুল আলিম (৩৮)। আর এই সুযোগকে কাজে লাগিয়েই কেউ বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায় বলে অভিযোগ। তাঁদের চিৎকারে চেঁচামেচিতে উঠে আসে পাশের ঘরে শুয়ে থাকা বড় ছেলে শেখ রাজ। তার চেঁচামেচিতে উঠে আসেন গ্রামের লোকজন। ততক্ষণে তিনজনেই আগুনে ঝলসে যান বলে গ্রামবাসীদের অভিযোগ।
গুরুতর জখম তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরেই তাঁদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ছোটো ছেলে আয়ানের মৃত্যু ঘটে। ঠিক তার পরে মায়ের মৃত্যু হয় বলে গ্রামবাসীদের সূত্রে খবর। যদিও এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা শেখ আবদুল আলিম।
এই ঘটানায় গতকাল গভীর রাতেই ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ। ইতিমধ্যেই এলাকায় মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালেও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। আদতে কী ঘটেছিল? প্রতিহিংসাপরায়ণ হয়ে খুনের চেষ্টা? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও চক্রান্ত? খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…