রথের দিনেই উদ্বোধন, দিঘায় জগন্নাথের মন্দির তৈরিতে ছাড়পত্র হাই কোর্টের

খবর লাইভ : দিঘায় জগন্নাথের মন্দির তৈরিতে ছাড়পত্র হাইকোর্টে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, হিডকো রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতেই পারে, এতে ভুল কী রয়েছে? আদালতের বক্তব্য, পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব রাজ্যের। তারা যে কোনও বিভাগকে দায়িত্ব দিতে পারে,  কোনও সমস্যা নেই,  পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। আগামী ৭ জুলাই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন।

তার আগে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারী বক্তব্য, হিডকো শুধু রাজারহাট উন্নয়নের কাজ করতে পারে, এর বাইরের কোন জায়গায় পরিকাঠামো উন্নয়ন করার ক্ষমতা হিডকোর নেই। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। এদিনের শুনানিতে মামলাকারীর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি প্রশ্ন, রাজ্যের বিভিন্ন বিভাগ বিভিন্ন কাজ করতেই পারে। এতে ভুল কী আছে?

আগামী সাত জুলাই উব্দোধন দিঘার জগন্নাথ মন্দিরের। তার আগে দিঘাতে চলছে উচ্ছেদ অভিযান। দিঘার সৌন্দর্যায়নের জন্য সচেষ্ট দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। বেআইনি দখল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর ওল্ড দিঘার সি-হক ঘোলা থেকে নিউ দিঘার পুলিশ হলিডে হোম ঘাট পর্যন্ত সৈকত সরণি জুড়ে অবৈধভাবে গড়ে ওঠা দোকান-পাট উচ্ছেদে অভিযান চালায় দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago