অযোধ্যার রাম মন্দিরে পুরোহিতদের পোশাকের রং বদল, মোবাইল ফোনেও নিষেধাজ্ঞা জারি

খবর লাইভ : অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলেছে প্রায় ছয় মাস। এর মধ্যেই মন্দিরের একাধিক নিয়মে বদল আনা হল। জানা গিয়েছে, জুলাই মাস থেকেই অযোধ্যার রাম মন্দিরের পুরোহিতদের পোশাকের রং সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এবার আর গেরুয়া বসন নয় এবারে মন্দিরে পুরোহিতদের রামলালার সেবা করতে হলে পরতে হবে হলুদ রঙের পোশাক। মাথায় হলুদ রঙের পাগরি, পরনে থাকবে হলুদ রঙের ধুতি পাঞ্জাবি। সেই পোশাক পরেই রামলালার সেবা করতে পারবেন পুরোহিতরা। শুধু তাই নয়, মন্দিরের গর্ভগৃহে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না পুরোহিতরা।

এতদিন অযোধ্যার রাম মন্দিরে শুধুমাত্র পুরোহিতরাই স্মার্ট ফোন নিয়ে প্রবেশ করতে পারতেন। কিন্তু এবার তারাও সেটা করতে পারবেন না। সেই সঙ্গে পাঁচ ঘণ্টার শিফটে কাজ করবেন সেখানকার কর্মীরা। এমনই জানানো হয়েছে নয়া নির্দেশিকায়। নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে রামমন্দির কমিটি। আসলে রাম মন্দিরের চুঁইয়ে জল পরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই স্মার্ট ফোনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কয়েক দিন আগেই অযোধ্যায় বর্ষার প্রবল বর্ষণে রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়তে দেখা গিয়েছে। পরে রামমন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয় যে ছাদে জল বের করার তেমন সুবন্দেবস্ত নেই, সেকারণেই এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত সেটি সামাল দেওয়া হচ্ছে। রাম মন্দির তৈরি হওয়ার পর এটি প্রথম বর্ষণ। সেকারণেই কী কী সমস্যা হতে পারে আগে থেকে আঁচ করা যায়নি।

এদিকে তার পরেই রাম মন্দিরের ট্রাস্টের সদস্য দাবি করেছিলেন গর্ভগৃহে তেমন কোনও জল পড়ার ঘটনা ঘটেইনি। যেটা ঘটেছিল সেটা বাইরের কোনও একটা জায়গায়। তবে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়ে হিয়েছিল। মন্দিরের এই বেহাল দশার কথা জানান প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। যার পর কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ করেন, ভোটের বাজারে ফায়দা তুলতে তাড়াহুড়ো করে মন্দির উদ্বোধন করেছিল বিজেপি। তার ফলেই বিপত্তি হয়েছে

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago