শারীরিক অবস্থার অবনতি! ফের দিল্লির হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আদবানি

খবর লাইভ : ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদবানি। বুধবার রাতে তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। গত ১০ দিনে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করতে হল বর্ষীয়ান এই বিজেপি নেতাকে।

সূত্রের খবর গত মাসের ২৭ তারিখই তাঁকে দিল্লির AIIMS হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল। কিন্তু মাত্র ছ’দিনের মধ্যে ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে ফিরতে হল তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে লালকৃষ্ণ আদবানির শারীরিক অবস্থা স্থিতিশীল। নিউরোলজি বা স্নায়ু বিষয়ক বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে। একাধিক মেডিক্যাল টেস্ট করা হচ্ছে তাঁর।

বুধবার রাত ৯টা নাগাদ শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এর আগে গত ২৬ জুন তাঁকে ইউরিন ইনফেকশনের কারণে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৯৬ বছর বয়সী লালকৃষ্ণ আদবানি চলতি বছরের শুরু থেকেই বেশ অসুস্থ ছিলেন। এ বছরই তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন তিনি। বর্ষীয়ান এই নেতার শারীরিক অবস্থার কথা ভেবেই তাঁর বাসভবনে গিয়ে ভারতরত্ন সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago