খবর লাইভ : মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরসে ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কয়েকটি শিশু এবং বহু মহিলা-সহ ১২১ জনের। ঘটনাটির পর থেকেই ‘ফেরার’ স্বঘোষিত গুরু ‘ভোলে বাবা’ ওরফে নারায়ণ সাকার হরি এবং মূল অভিযুক্ত ‘গুরুর মুখ্য সেবাদার’ বেদপ্রকাশ মধুকর। তাঁদের খোঁজে বুধবার থেকেই নিরন্তর তল্লাশি অভিযান শুরু করেছে উত্তরপ্রদেশের পুলিশ। জানা গিয়েছে, মইনপুরির অতিরিক্ত পুলিশ সুপার (নগর) রাহুল মিঠাস সঙ্গে ২০-২৫ জন পুলিশকর্মীর একটি দল নিয়ে আশ্রমে ঢোকেন। তার পর থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত তাঁরা বাইরে আসেননি। তবে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ১২ জনকে।
জানা গিয়েছে,হাথরসে যে আয়োজকেরা সৎসঙ্গের আয়োজন করেছিলেন, তাঁরা এখনও পলাতক। যে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, তাঁদের সকলকেই নিয়ে আসা হয়ছে সাকান্দ্রৌ থানায়। হাথরসের ঘটনায় মঙ্গলবার রাতেই স্বঘোষিত গুরু ‘ভোলে বাবা’র মুখ্য সেবাদারের বিরুদ্ধে এফআইআর করেছিল পুলিশ। এফআইআরে নাম ছিল সৎসঙ্গের আয়োজকদেরও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…