খবর লাইভ : উত্তরপ্রদেশে হাথরসে সৎসঙ্গে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা আরও বাড়ল। মঙ্গলবার রাত পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী, এই ঘটনায় মৃত্যু হয়েছে ১১৬ জনের। আহত আরও ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের মধ্যে শিশু ও মহিলার সংখ্যাই বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার হাথরাসের রতিভানপুরে সৎসঙ্গে জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। কিন্তু অত্যাধিক লোকজনের ভিড় সামাল দেওয়ার মতো পরিকাঠামো ছিল না সেখানে। সংকীর্ণ এলাকায় ভিড় নিয়ন্ত্রণে আগাম কোনও পদক্ষেপ করেননি আয়োজকরা। গরমে হাঁসফাঁস দশার মধ্যে হুড়োহুড়িতেই পদপিষ্টের ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, প্রশাসনকে উদ্যোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন যোগী।
কিন্তু কীভাবে ঘটে গেল এত বড় বিপর্যয়? জানা গিয়েছে, হাথরসের ওই ধর্মীয় সভায় প্রায় ৫০ হাজার মানুষ ভিড় করেছিলেন। কিন্তু এত বিপুল সংখ্যক ভিড় সামলানোর দায়িত্ব ছিল ৭২ জন পুলিশকর্মীর উপরে। সৎসঙ্গ শেষ হওয়ার পর যখন মানুষ হুড়োহুড়ি করে বেরিয়ে আসছিলেন তখন সেই ভিড় সামাল দিতে পারেননি হাতেগোনা ওই কয়েকজন পুলিশকর্মী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…