এবার কাঞ্চনকন্যা, চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা

খবর লাইভ : রেলের চূড়ান্ত গাফিলতি ও গোটা ব্যবস্থার হাজারো খামতি নিয়েই রোজ হাজার হাজার ট্রেন চালাচ্ছেন চালকরা। কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনায় যা আরও একবার প্রমাণিত। আর তার থেকেই শিক্ষা নিয়ে এখন আরও সতর্ক শিয়ালদহ বিভাগের দূরপাল্লার রেলের চালকরা। তারই জেরে শিয়ালদহগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস বাঁচল বড়সড় দুর্ঘটনার হাত থেকে। সেই সঙ্গে উত্তরের চা বাগানের স্থানীয় বাসিন্দারা বিপদের হাত থেকে রক্ষা পেলেন।

শিয়ালদহগামী  কাঞ্চনকন্যা মঙ্গলবার চালসা থেকে মালবাজারের দিকে আসার পথে চালক দেখতে পান শোনগাছি এলাকার রেলগেটটি খোলা। এই রুটে দূরপাল্লার ট্রেন চালান যে তাঁদের রেলগেট ও সিগনালের আন্দাজ থাকাই স্বাভাবিক। সেই মতো রেলগেটের দিকে নজর করতেই তিনি দেখেন রেলগেট খোলা। আশ্চর্যজনকভাবে সিগনাল সবুজ। অর্থাৎ রেলগেট বন্ধ থাকবে সেই আশাতে সিগনাল বদলে গিয়েছে। অথচ খোলা রেলগেট দিয়ে পেরিয়ে যাচ্ছে সাইকেল, বাইক থেকে চারচাকা গাড়ি।

অত্যন্ত দ্রুততায় এমার্জেন্সি ব্রেক কষেন কাঞ্চনকন্যা চালক। ততক্ষণে ট্রেনটি প্রায় রেলগেট ছুঁয়ে ফেলেছে। কিন্তু অল্পের জন্য এড়ানো যায় দুর্ঘটনা। আর এরপরেই চালক সহ বাকি রেলকর্মীদের নজর যায় রেলগেটের ঘরটিতে। সেখানেও গেটম্যানকে দেখতে না পেয়ে সন্দেহ হয় রেলকর্মীদের। যদিও গেটম্যানের ঘরে গিয়ে তাঁরা দেখতে পান ঘরেই রয়েছেন তিনি। শুধু রেলগেট ফেলতে ভুলে গিয়েছিলেন। ঘটনায় তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

একমাসও হয়নি, এই উত্তরের জেলাতেই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই ক্ষত শুকানোর আগেই ফের রেলের গাফিলতিতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হল উত্তরের জেলাতেই। সোনগাছি চা বাগান এলাকায় জনবসতি কম হলেও এই রেলগেটে প্রতিনিয়ত গাড়ি যাতায়াত করে। চালক শুধুমাত্র সিগনালের উপর ভরসা রেখে গাড়ি চালালেই ঘটে যেতে পারত আরও এক দুর্ঘটনা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago