খবর লাইভ : রাজভবনের সামনে ধরনায় বসতে পারবেন শুভেন্দু অধিকারী। অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে শর্তসাপেক্ষে মিলল অনুমতি। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, আগামী ১৪ জুলাই রাজভবনের সামনে অবস্থানে বসতে পারবেন বিরোধী দলনেতা।
বুধবার বিচারপতি জানিয়েছেন, রাজভবনের সামনে শুভেন্দু শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবেন। বিজেপির কোনও নেতা-কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে যেতে পারবেন না। সর্বাধিক ৩০০ লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন তিনি।ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজভবনের সামনে ধরনায় বসতে চায় বিজেপি। ওই চত্বরে ১৪৪ ধারা জারি থাকায় কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। তবে পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির যুক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গত বছর অক্টোবর রাজভবনের সামনে পাঁচ দিন ধরনায় বসেছিলেন। সেই সময় পুলিশের তরফে তাঁকে বাধা দেওয়া হয়নি। শুধুমাত্র বিজেপি নেতা বলেই শুভেন্দুকে অনুমতি দেওয়া হচ্ছে না দাবি।
আদালতে রাজ্যের আইনজীবী জানান, ১৪ জুলাই, রবিবার সকাল ১০টা থেকে রাজভবনের সামনে শুভেন্দুরা যদি ধর্নায় বসেন, তাতে তাঁদের আপত্তি নেই। চার ঘণ্টা ওই কর্মসূচি করা যাবে। রাজ্যের বক্তব্য মেনে আদালত জানায়, ওই দিন ওই সময়ে নির্ধারিত জায়গায় শুভেন্দুরা কর্মসূচির আয়োজন করতে পারবেন। বিচারপতি সিনহার নির্দেশ, ৩০০ জন লোক নিয়ে এই কর্মসূচি করা যাবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…