খবর লাইভ : ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। সোমবার মাঝ রাতে ইওরোর শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে ৩-০ গোলে হারয় স্লোভেনিয়াকে। তবে এই ম্যাচে পেনাল্টি মিস করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।যার পরে কান্নায় ভেঙে পরেন তিনি। এমনকি কান্নায় ভেঙে পড়্বন রোনাল্ডোর মা স্যান্টস ডলোরেসও। যেই মুহুর্ত ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে পেনাল্টি মিস করলেও টাইব্রেকার মিস করেননি সিআরসেভেন। টাইব্রেকারে জয়ের পর রোনাল্ডো জানিয়ে দিলেন এটাই তাঁর শেষ ইউরো কাপ।
ম্যাচ শেষে পর্তুগিজ সুপারস্টার বলেন, “ এটাই আমার শেষ ইউরো। তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু তার জন্য আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি না। যেভাবে সমর্থক এবং পরিবার পাশে রয়েছে তা দেখে আমি আপ্লুত।“ এদিকে মাকে নিয়ে আগেই রোনাল্ডো জানিয়েছিলেন খেলা নিয়ে তাঁর মা আবেগপ্রবন।
গতকাল ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে পর্তুগাল। সোমবার মাঝ রাতে ইওরোর শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে ৩-০ গোলে হারয় স্লোভেনিয়াকে। ম্যাচে পেনাল্টি মিস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনটি টাইব্রেকার সেভ করে ম্যাচের সেরা পর্তুগাল গোলরক্ষক দিয়াগো কোস্তা। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সামনে ফ্রান্স। বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন কিলিয়ান এমবাপেরা। শুক্রবার রাতে মুখোমুখি হবে দুই দল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…