খবর লাইভ : উত্তর দিনাজপুরের চোপড়ার মহিলা নির্যাতনের ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। তার আঁচ গিয়ে পড়েছে দিল্লির সংসদ ভবনেও। বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করছেন। রাজ্যে কি শরিয়তি আইন প্রয়োগ হয়েছে?, মন্তব্য তাঁর। ইতিমধ্যে মূল অভিযুক্ত তাজমুলকে গ্রেফতার করছে পুলিশ। এই সব কিছুর মধ্যে শোকজ করা হয়েছে চোপড়া থানার আইসিকে। পুলিশ জানিয়েছে, ঘটনার কথা জানতে পেরেই তারা সঙ্গে সঙ্গে মূল অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করেছে। পুলিশের তরফে এরপর নিজে থেকেই মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। যে মহিলা এই ঘটনার শিকার হয়েছেন, তাঁকে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একই ভাবে পুলিশ আরও জানিয়েছে, ইসলামপুর পুলিশ জেলার চোপড়া থানা এলাকায় মহিলাকে জনসমক্ষে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ভুল তথ্য ছড়ানোর অপচেষ্টা চলছে। সকলে এই বিষয়ে সাবধান থাকুন। এই ঘটনায় রাজনৈতিক রং লাগানোর অপচেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি চোপড়া থানার আইসিকে শোকজ করা হয়েছে।কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ধৃত তাজমুলের ওরফে জেসিবির বিরুদ্ধে ২টি জামিন অযোগ্য এবং তিনটি জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার সন্ধ্যেবেলায় অভিযুক্তকে গ্রেফতার করে সোমবার আদালতে পেশ করা হয়। পুলিশ জেসিবির ১০ দিনের হেফাজত দাবি করলে, বিচারক ৫ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। আবার সরকার পক্ষের আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। খুনের চেষ্টা, শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ রয়েছে জেসিবির বিরুদ্ধে।
চোপড়ার লক্ষ্মীপুরের তৃণমূল নেতা তাজিমুল ইসলামের হাতে প্রণয়ী যুগলের অত্যাচারের ঘটনার একটি ভাইরাল ভিডিয়ো রবিবার প্রকাশ্যে আসে। তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবিকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…