মর্মান্তিক পরিণতি,লোনাভালায় মুহূর্তের ভুলে জলপ্রপাতে ভেসে গেলেন একই পরিবারের পাঁচ জন

খবর লাইভ : আপাত নিরীহ প্রকৃতি কখন ভয়ংকর রূপ ধারণ করবে তার আভাস পাওয়া কঠিন। ছুটি কাটাতে গিয়ে সেই ভয়ংকরের কোপে পড়ে মর্মান্তিক পরিণতি হল একই পরিবারের ৫ সদস্যের। পুনের লোনাভালার শীর্ণ জলধারা মুহূর্তের মধ্যে হয়ে উঠল উন্মত্ত খরস্রোতা নদী। তারই কবলে পড়ে ভেসে গেলেন ৫ জন। তাঁদের মধ্যে ৩ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

মহারাষ্ট্রে অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার ভুসিবাঁধ। রবিবার ছুটির দিনে সেখানেই পিকনিক করতে গিয়েছিল পুনের সায়েদ নগরের আনসারি পরিবার। দুপুর ১.৩০ নাগাদ জল কিছুটা কম থাকায় নিচে নামে ওই পরিবার। কেউ কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে খরস্রোতা নদীর আকার নেয় ওই জলপ্রপাত। এই অবস্থায় জলের একেবারে মাঝখানে আটকে পড়েন একই পরিবারের পাঁচ জন। একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও প্রবল জলের তোড়ে মুহূর্তের মধ্যেই ভেসে যান তাঁরা। আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও কেউ কিছুই করে উঠতে পারেনি।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় ৩ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। তাঁদের একজন ৩৬ বছর বয়সি মহিলা, ১৩ ও ৮ বছর বয়সি ২ নাবালিকা। এই ঘটনায় নিখোঁজ এক বালক (৯) ও বালিকার (৪) খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, সকাল থেকে এই এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। যার জেরেই হঠাৎ ভয়ংকর আকার ধারন করে ওই জলপ্রপাত। সেখান থেকেই ঘটে দুর্ঘটনা। এই জলপ্রপাত অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। যার জেরে বার বার পর্যটকদের সতর্ক করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago