নিজেদের অপদার্থতা ঢাকতে অকারণে আমাকে ফাঁসাচ্ছে পুলিশ, আদালত চত্বরে বিস্ফোরক কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং

খবর লাইভ : বিহারের বেউর জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিআইডি। ২০২২ সালে রানিগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও অপহরণের চেষ্টার অভিযোগের তদন্তেই সুবোধকে নিজেদের হেফাজতে চাইছেন রাজ্যের গোয়েন্দারা। রবিবার সেই অনুযায়ী বিহার পুলিশের টিম আসানসোল আদালতে নিয়ে আসে সুবোধকে। আদালত চত্বর থেকে বের হওয়ার সময় বিস্ফোরক মন্তব্য কুখ্যাত গ্যাংস্টারের। প্রিজন ভ্যানে উঠতে উঠতে সুবোধ স্পষ্ট বলে, ‘আমি ছয় বছর ধরে জেলে আছি। অকারণে আমাকে ফাঁসাচ্ছে। পুলিশের কোনও কাজ নেই, এরা অপদার্থ। নিজেদের অপদার্থতার জন্য আমার উপর সব দায় চাপাচ্ছে।’

উল্লেখ্য, আসানসোল আদালতের নির্দেশ ছিল তিন তারিখের মধ্যে বিহারের বেউর জেল থেকে আদালতে নিয়ে আসতে হবে সুবোধকে। সেই অনুযায়ী রবিবার সুবোধকে নিয়ে আসা হয় আসানসোল আদালতে। কিন্তু মামলাটি যেহেতু এডিজে ওয়ানের এজলাসে রয়েছে, তাই বিশেষ আদালতে এদিন সেটির শুনানি হয়নি। আসানসোল বিশেষ আদালতে সুবোধকে পেশ করা হলে বিচারক অভিযুক্তের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামিকাল ফের সুবোধকে পেশ করা হবে আসানসোল এডিজে ওয়ানের এজলাসে। রাজ্যের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় মাস্টার মাইন্ড এই সুবোধ সিং। ২০২২ সালে রানিগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী সুন্দর ভালোটিয়ার বাড়িতে ডাকাতি ও তাঁকে অপহরণের চেষ্টা করেছিল ডাকাত দল। চলেছিল গুলির লড়াই। তিনজন গুলিবিদ্ধ হয়েছিল। ওই ঘটনায় ধৃত চার ডাকাতকে জিজ্ঞাসাবাদ করে সুবোধের নাম উঠে আসে। জানা যাচ্ছে সেই মামলার তদন্তেই সুবোধকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিআইডি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago