ইউরো কাপে শেষ মুহূর্তের গোলে স্লোভাকিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

খবর লাইভ : ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে হারলো স্লোভাকিয়াকে। ইংল্যান্ডের হয়ে গোল বেলিংহ্যাম এবং হ্যারি কেনের।

আর একটু হলে ইউরোতে ফের অঘটন ঘটতে চলেছিল। ইতালির পর ইংল্যান্ডও কার্যত ছিটকে যেতে বসেছিল। কিন্তু হারের মুখ থেকেই কার্যত জয় ছিনিয়ে নেয় গ্যারেথ সাউথগেটের দল। সৌজন্যে বেলিংহ্যাম। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে সমতা ফেরায় ইংরেজরা। এরপর অতিরিক্ত সময়ে গোল করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে পৌঁছে দেন হ্যারি কেন।

ম্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম্যাচের ২৫ মিনিটের মাথায় গোল করে স্লোভাকিয়া। শ্রাঞ্জের গোলে এগিয়ে যায় স্লোভাকিয়া। নিজেদের অর্ধ থেকে লম্বা বল পান ডেভিড স্ট্রিলিচ। তিনি বল বাড়ান শ্রাঞ্জের দিকে। ডিফেন্ডার মার্ক গেহিকে গতিতে হারিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোল করেন শ্রাঞ্জ। ১-০ এগিয়ে যায় স্লোভাকিয়া এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি ইংল্যান্ড।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে ইংল্যান্ড। ফিল ফডেন, কাইল ওয়াকার, কোল পামারেরা অনেক বেশি সুযোগ তৈরি করছিলেন। কিন্তু গোলের মুখ খুলছিল না। তবে যখন ম্যাচ শেষ মুহূর্তে তখন ভাগ্য সহায় দেয় ইংরেজদের। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে সমতা ফেরান বেলিংহ্যাম। এরপর ম্যাচ গোড়ায় অতিরিক্ত সময়ে। তত ক্ষণে খেলার ছন্দ পেয়ে যায় ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে পামারের ক্রস যায় ইজের কাছে। তাঁর শট হেড করেন টনি। বল যায় অরক্ষিত থাকা কেনের দিকে। চলতি বলে হেড করে ইংল্যান্ডকে এগিয়ে দেন তিনি। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়তে পারেনি স্লোভাকিয়া।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago