খবর লাইভ : ভারতীয় সেনার ৩০তম প্রধান হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। জেনারেল মনোজ পান্ডের অবসরের পরে তাঁর জায়গায় দায়িত্বে এলেন দ্বিবেদী। এর আগে তিনি ডিফেন্স স্টাফের উপপ্রধান পদে ছিলেন। একদিকে যেমন কাশ্মীর, তেমনই অন্যদিকে রাজস্থানের মতো এলাকাতেও কাজের অভিজ্ঞতা রয়েছে উপেন্দ্র দ্বিবেদীর।
মধ্যপ্রদেশের বাসিন্দা দ্বিবেদী ছোটবেলা থেকেই সেনাবাহিনীর আবহে বড় হয়েছেন। রেওয়া সৈনিক স্কুলে তিনি পড়াশোনা করেন। ১৯৮১ সালে তিনি এনডিএ-তে যোগ দেন। যোগদানের পরই তিনি কাশ্মীরে সেনাবাহিনীর দায়িত্ব সামলান। এছাড়াও উত্তর-পূর্বেও সেনা আধিকারিকের দায়িত্ব সামলেছেন তিনি এক সময়। সেই সঙ্গে রাজস্থানেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আবার পঞ্চনদের দেশ পঞ্জাবেও কাজ করেছেন তিনি।
তবে শুধু দেশে নয়, ভারতীয় সেনাকে বিদেশেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সোমালিয়ায় রাষ্ট্রসঙ্ঘের তরফে ভারতীয় সেনার নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়াও অফ্রিকার সেইচেলেসেও দেশের সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় সেনার নতুন প্রধানের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…