খবর লাইভ : বিরাট কোহলি-রোহিত শর্মার পর এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন রবীন্দ্র জাদেজা। এদিন সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটের ছোট ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কথা জানান জাড্ডু। গতকাল টি-২০ বিশ্বকাপ জয়ের পরই টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানান বিরাট-রোহিত। আর এদিন অবসরের কথা জানান জাদেজা।
এদিন বিশ্বকাপ ট্রফি হাতে একটি ছবি পোস্ট করে জাদেজা লেখেন, “ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গর্বিত ঘোড়া যেমন মাথা উঁচু করে চলে, আমিও তেমন দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখনও সেটা টেস্ট এবং এক দিনের ক্রিকেটে করার চেষ্টা করব। আমার স্বপ্ন ছিল টি-২০ বিশ্বকাপ জয়। তা সত্যি হয়েছে।“ ভারতের হয়ে ৭৪টি টি-২০ ম্যাচ খেলেছেন জাড্ডু। করেছেন ৫১৫ রান। নিয়েছেন ৫৪টি উইকেট।
আরও পড়ুনঃ এবার বেআইনি টোটো রুখতে অভিযানে রাজ্য প্রশাসন
গতকাল বিশ্বকাপ জয়ের পরই অবসরের কথা জানিয়ে বিরাট বলেন, “ এটাই আমার শেষ টি-২০ বিশ্বকাপ ছিল। ঠিক যেটা অর্জন করতে চেয়েছিলাম সেটাই করেছি। মাঝে মাঝে এটা মনে হয় যে আপনি হয়তো রান পাচ্ছেন না। তার পরেই একটা বড় রান চলে আসে। আসলে আমার কাছে ব্যাপারটা ছিল, হয় এখন, না হলে কখনও নয়। এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ টি-২০ ম্যাচ ছিল। আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। জোর করে কোনও পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। সবাই জানত এর পরে কী হতে চলেছে। এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। অসাধারণ সব ক্রিকেটার রয়েছে দলে। ওরাই দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং দলকে আরও উঁচুতে তুলবে।“
এরপর সাংবাদিক সম্মেলনে রোহিত বলএন, “ এটাই ভারতের হয়ে আমার শেষ টি-২০ ম্যাচ ছিল। এরপরে আমি আর দেশের হয়ে টি-২০ খেলব না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভাল মুহূর্ত হতে পারে না। এই ফর্ম্যাটে ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল।“
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…