খবর লাইভ : টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন রোহিত।
এর আগে একই দিনে বিশ্বকাপ জয়ের ঠিক পরই এই সংস্করণ থেকে অবসর নেন বিরাট কোহলি। এই দুজনের বিদায়ে টি-টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেটে একটা অধ্যায়েরই যেন সমাপ্তি হলো।
রোহিত বলেছেন, ‘এটা আমারও শেষ টি-টোয়েন্টি ছিল। এই সংস্করণ থেকে বিদায় নেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই সংস্করণ দিয়েই ভারতের হয়ে খেলা শুরু করেছিলাম। এটাই চেয়েছিলাম, ট্রফিটা জিততে চেয়েছিলাম।’
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য এক দিন ও টেস্ট ক্রিকেট তিনি খেলবেন বলে জানিয়েছেন রোহিত।ভারত অধিনায়ক বলেন, “যে দিন থেকে টি-টোয়েন্টি খেলেছি, উপভোগ করেছি। আমি বিশ্বকাপ জিততে মরিয়া ছিলাম। শেষ পর্যন্ত যে জিততে পেরেছি তার জন্য খুশি।”
ভারত অধিনায়ক বলেন, “হারতে হারতে সবাই বুঝেছে, কঠিন পরিস্থিতিতে কেমন খেলতে হয়। দেওয়ালে পিঠ ঠেকে গেলে কী ভাবে ফিরতে হয়, সেটা আমরা দেখিয়েছি। যখন খেলা দক্ষিণ আফ্রিকার হাতে ছিল তখনও আমরা একটা দল হিসাবে খেলেছি। আমরা জিততে চেয়েছিলাম। এ রকম একটা প্রতিযোগিতা জিততে চেয়েছিলাম।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…