নয়ডা থেকে আমেরিকায় প্রতারণা,ভুয়ো কল সেন্টার থেকে পুলিশের জালে ৭৩ জন

খবর লাইভ : উত্তরপ্রদেশে নয়ডায় ভুয়ো কল সেন্টারের ঝাঁ চকচকে অফিস। আর সেখান থেকেই চলছিল আমেরিকার নাগরিকদের সঙ্গে প্রতারণা করা । গোপন সূত্রে খবর পেয়ে নয়ডার সেক্টর ৯০-র ওই কল সেন্টার থেকে ৭৩ জনকে গ্রেফতার করল পুলিশ। অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার হৃদয়েশ কাঠেরিয়া জানিয়েছেন, সেক্টর ৯০-ক ভুটানিস অ্যানথেম কমপ্লেক্স থেকে ওই কল সেন্টারটি চালানো হচ্ছিল। শনিবার অভিযান চালিয়ে ৩৩ মহিলা-সহ ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে ১৪টি মোবাইল, ৭৩টি কম্পিউটার, ৩টি রাউটার এবং নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার হয়েছে।

নিশ্চয়ই ভাবছেন, কী ভাবে প্রতারণার ফাঁদ পাতা হত? পুলিশ তদন্ত করে জেনেছে, ওই ভুয়ো কল সেন্টারের কর্মীরা যাদের শিকার বানাতেন, তাদের কম্পিউটার এবং ল্যাপটপে একটি ভাইরাস পাঠিয়ে দিতেন। তার পর নানা রকম ভাবে ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। পুলিশ সূত্রে খবর, আমেরিকার কয়েকশো নাগরিককে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছিল। গত চার মাসে এই প্রতারণাচক্র আমেরিকা থেকে এক কোটি টাকারও বেশি হাতিয়েছে এই কল সেন্টারের মাধ্যমে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago