খবর লাইভ : তীব্র তাপপ্রবাহের পর এবার ভারি বৃষ্টিপাতের জেরে দুর্ভোগ দিল্লিতে। বৃষ্টির জেরে মৃতের সংখ্যা বেড়ে১১। শুক্রবার বৃষ্টিজনিত কারণে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। শনিবার সকালে দক্ষিণ দিল্লির বসন্ত বিহার এলাকা থেকে তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ভারি বৃষ্টিপাতের মাঝে গতকাল রাতে দেওয়াল ধসে পড়ে। তাতেই চাপা পড়ে প্রাণ হারান এই তিন শ্রমিক।
মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার দিল্লিতে বর্ষা প্রবেশ করেছে। গত ৮৮ বছরে জুন মাসে একদিনে রেকর্ড ভাঙা বৃষ্টির সাক্ষী থাকল রাজধানী। এর জেরে দিল্লি-মীরাট হাইওয়ে, নারাইনা-মোতি বাগ রোড, ধৌলা কুঁয়া উড়ালপুল, বীর বান্দা বৈরাগী মার্গ, আজ়াদ মার্কেট আন্ডারপাস, তিলক সেতু, অরবিন্দ মার্গ, অনুব্রত মার্গ, আইটিও এবং এইমস যাওয়ার মতো গুরুত্বপূর্ণ সড়ক জলমগ্ন। যানজটেও নাজেহাল নিত্যযাত্রীরা।
শনি এবং রবিবার গোটা দিল্লিজুড়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
শনিবারের বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে রোহিণী, বুরারি এবং মধ্য দিল্লির বহু এলাকা। সফদরজঙে শনিবার বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার। লোঢী রোডে বৃষ্টি হয়েছে ১২.৬ মিলিমিটার। রবিবার এবং সোমবারেও ভারী বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও সাত দিন পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলেও জানিয়েছে মৌসম ভবন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…