বিরাটদের বিশ্বজয়ে আবেগে চোখে জল অমিতাভের, রোহিতদের শুভেচ্ছা ভিকি-সলমান-আলিয়াদের

খবর লাইভ : প্রায় ১৭ বছরের খরা কাটিয়ে অবশেষে টি২০ বিশ্বকাপ জয় করল ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শনিবার টি২০ বিশ্বকাপের বিজয়ী হয় মেন ইন ব্লু। তারপর থেকেই গোটা দেশ ভাসছে উচ্ছ্বাসে। বাদ যায়নি তারকারাও। অমিতাভ থেকে শুরু করে ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, কাজল, রবিনা ট্যান্ডন, অনন্যা পাণ্ডে সহ অনেক তারকারাই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় টিমকে। সেইসঙ্গে আবেগময় শুভেচ্ছা জানিয়ে আনন্দ, উচ্ছ্বাসে ভেসেছিল ১৪০ কোটি ভারতীয়ও।

টিম ইন্ডিয়ার কে শুভেচ্ছা জানিয়ে অমিতাভ বচ্চন লিখেছেন, চোখের জল নিচের দিকে গড়িয়ে পড়ছে….টিম ইন্ডিয়ার এই আনন্দাশ্রুতে যেন সবাই এক হয়ে গিয়েছে। ইন্ডিয়া বিশ্বচ্যাম্পিয়ন। ভারতমাতার জয়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ”, টুইটারে এই কথাই লিখেছেন অমিতাভ বচ্চন।

ইন্সটাতে অভিনেতা কার্তিক আরিয়ান লিখেছেন, টিম ইন্ডিয়া হাল ছাড়েনি। আজ বিশ্বকাপ নয়, চিরকালের জন্য মন জিতে নিলেন। এ টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়”,

সোশ্যাল মিডিয়ায় অভিনেতা আয়ুষ্মান খুরানা একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, “আনন্দের অশ্রু! এই সময় ১৪০ কোটি মানুষের এক ‘জায়েন্ট হাগ’-এর। আহা কী ম্যাচ! কী ভালো একটা গ্রুপ! লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিল এই ভারতীয় দল। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন! ক্রিকেটের সুপার পাওয়ার…”

বিরাট-ঘরনী অনুষ্কা শর্মা তাঁর পোস্টে লেখেন, ‘টিভিতে সবাইকে কাঁদতে দেখে মেয়ের সবচেয়ে বড় চিন্তা ছিল, ওদের কান্না মোছাতে কে জড়িয়ে ধরবে? আমার ছোট্ট সোনা, ওদের কান্না মোছানোর জন্য ১৫০ কোটি ভারতবাসী রয়েছেন। কী দুর্দান্ত জয়!’

টিম ইন্ডিয়ার এই বিশ্বজয়ে উচ্ছ্বসিত কাজল লিখেছেন, “আমি এখনও চিৎকার করছি এবং আমার মুখ থেকে হাসি সরাতে পারছি না …. এত খুশি, এত গর্বিত!” এই ম্যাচে পারফর্ম করা অনেক নায়ক … সত্যিই দলগত প্রচেষ্টা!

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন উচ্ছ্বসিত বরুণ ধাওয়ান, অনিল কাপুর, অনুপম খের, রবিনা ট্যান্ডন, রণদীপ হুডারাও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago