খবর লাইভ : নিট কাণ্ডে এবার ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে এক সাংবাদিককে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতের নাম জামালউদ্দিন। এছাড়া গুজরাটের সাতটি জায়গায় তল্লাশি অভিযান করছে সিবিআই। এই কেলেঙ্কারিতে তদন্তভার নেওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এই নিয়ে গ্রেফতার হলেন ছ’জন। নিটকাণ্ডে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৩২।
সিবিআই সূত্রে খবর, ওই সাংবাদিকের নাম জামালউদ্দিন। তিনি একটি হিন্দি দৈনিকে কাজ করতেন। সূত্রের খবর, হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে প্রশ্নফাঁসের ঘটনায় যে দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ ছিল এই সাংবাদিকের। বিহার, ঝাড়খণ্ড ছাড়াও গুজরাতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সূত্রের খবর, গোধরা, খেড়া, আনন্দ এবং আমদাবাদ-সহ গুজরাতের সাত জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।শুক্রবারই হাজারিবাগের ওয়েসিস স্কুলের প্রিন্সিপাল এশানুল হক, তাঁর সহযোগী ইমতিয়াজ আলম এবং আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…