ফের মোবাইল চোর সন্দেহে সল্টলেকে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ

খবর লাইভ : বউবাজার গণপিটুনি কাণ্ডের পর চব্বিশ ঘণ্টাও কাটল না৷ ফের মোবাইল চোর সন্দেহে সল্টলেকে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ৷ এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ মৃত তরুণের নাম প্রসেন মণ্ডল (২২)৷ এ দিন ভোরে এই ঘটনা ঘটেছে সল্টেলেকেরই পোলেনহাট এলাকায়৷

জানা গিয়েছে, এ দিন ভোরে সল্টলেকের করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়, এক ব্যক্তি মৃত অবস্থায় একজন তরুণকে হাসপাতালে নিয়ে এসেছে৷ ওই ব্যক্তিকে আটকেও রাখে হাসপাতাল কর্তৃপক্ষ৷ খবর পেয়ে ওই বেসরকারি হাসপাতালে পৌঁছয় ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

জিজ্ঞাসাবাদ করায় মৃত যুবকের সঙ্গে থাকা ব্যক্তি স্বীকার করে নেন এ দিন সকালে তিনি, তাঁর ছেলে এবং আরও একজন মিলে মোবাইল চুরির সন্দেহে ওই যুবককে বেধড়ক মারধর করে৷ মারধরের জেরে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হতেই তাঁকে হাসপাতালে নিয়ে আসে ওই অভিযুক্ত৷

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণ এবং অভিযুক্ত প্রত্যেকেই পোলেনহাট এলাকার বাসিন্দা৷ ধৃতদের নাম তপন সরকার, হরসিত সরকার এবং শ্রীদাম মণ্ডল৷ ধৃতদের মধ্যে একজন বাংলাদেশী নাগরিকও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago