কঠোর নিরাপত্তায় শুরু অমরনাথ যাত্রা

খবর লাইভ : কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার ভোরে শৈবতীর্থ অমরনাথের উদ্দেশে রওনা দিল তীর্থযাত্রীদের প্রথম দল। এদিন বালতাল বেসক্যাম্প থেকে ভোর পৌনে ৬টার সময় প্রথম দলটি রওনা দেয়। পাশাপাশি সকাল ৬টা ২০ মিনিট নাগাদ পহলগাঁওয়ের নুনওয়ান থেকে দ্বিতীয় দল অমরনাথের উদ্দেশে যাত্রা শুরু করে। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পতাকা নাড়িয়ে যাত্রার সূচনা করেন।

এ বছর ৫৩ দিন ধরে যাত্রা চলবে। প্রথমদিন প্রায় ৪৬০৩ জন অমরনাথ গুহার দিকে রওনা দেন। বালতাল থেকে দুর্গম পথে ১৪ কিমি এবং পহলগাঁও থেকে ৪৮ কিমি পদযাত্রা করে পৌঁছাতে হয় তুষারে মোড়া শিবলিঙ্গ দর্শনে। বালতাল থেকে গেলে সেদিনই পুজো দিয়ে ফেরা যায়। পহলগাঁও থেকে যেতে চারদিন সময় লাগে।

প্রশাসনের তরফে তীর্থযাত্রীদের জন্য বেশকিছু নির্দেশিকা জারি করা হয়েছে। যেমন- আরএফআইডি সব সময় গলায় ঝুলিয়ে রাখা। স্বচ্ছন্দ বোধ করা যায় এমন পোশাক পরতে হবে। বারবার জল খেতে হবে এবং সঙ্গে শুকনো ফল, আখরোট, ওআরএস, ইলক্ট্রো পাউডার রাখতে হবে। ট্রেকিং শ্যু পরে যাওয়া বাঞ্ছনীয়। যাত্রার সময় বারবার বিশ্রাম নিতে হবে। প্ল্যাস্টিক, স্যাশে প্যাক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করে দেওয়া হয়েছে। খালি পেটে হাঁটা মারাত্মক বিপজ্জনক বলে জানিয়ে দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago