খবর লাইভ : বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেটা শক্তিশালী হওয়ার পর তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ তাই আগামী বেশকিছু দিন সমতলের ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ কিন্তু পাহাড়ে ছবিটা এখনও এক ৷ সেখানে দুর্যোগ অব্যাহত ৷
নির্ধারিত সময়ের দশদিন পরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু গাঙ্গেয় বঙ্গে প্রবেশ করেছে। কিন্তু আষাঢ় মাসে দুর্বল বর্ষার গতি। ফলে ছিটেফোঁটা বৃষ্টি এবং হাওয়া অফিসের আশ্বাসে চাতক-দশা দক্ষিণবঙ্গে। দিনের বেলা অস্বস্তিকর ভ্যাপসা গরম। বিকেলে হাওয়ায় ঠান্ডার পরশ, যা বর্ষার আগমনী বলছে আলিপুর। যদিও উত্তরবঙ্গে ছবিটা ভিন্ন।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। যা ধীরে ধীরে শক্তিশালী হওয়ার পর তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
আগামী তিন থেকে চার দিনে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, মাঝারি আকারে হবে দক্ষিণবঙ্গে সব জেলায়। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি। সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
বৃহস্পতি ও শুক্রে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…