খবর লাইভ : কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের জালে আরও তিন। মঙ্গলবার নিজাম প্যালেসে টানা জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রেপ্তার করা হয়েছে ইসিএলের প্রাক্তন ডিএম–সহ ৩ জনকে। ধৃতদের মধ্যে আছেন ইসিএলের প্রাক্তন জিএম অমিত কুমার ধর ও দুই কয়লা কারবারি। বুধবার ধৃতদের নিয়ে নিজাম প্যালেস থেকে আসানসোল সিবিআই বিশেষ আদালতে রওনা দেন সিবিআই আধিকারিকরা। এদিনই তাঁদের আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, ২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, গত মাসে কয়লা পাচার মামলায় চার্জ গঠনের কথা ছিল। কিন্তু ওই দিন তিনজন অনুপস্থিত থাকায় চার্জগঠন করা যায়নি। পরবর্তী শুনানির দিন প্রত্যেককে হাজির হতে বলা হয়েছে। কেউ অসুস্থ থাকলে তাঁকে অ্যাম্বুল্যান্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২ জুলাই চার্জ গঠনের সম্ভাবনা। তার আগেই গ্রেপ্তার হলেন আরও তিন জন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…