নিয়োগ দুর্নীতির ভাইরাল অডিও নিয়ে দেবের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে সিবিআইয়ের অবস্থান জানতে চাইল হাই কোর্ট

খবর লাইভ : নিয়োগ দুর্নীতির ভাইরাল অডিয়োর প্রেক্ষিতে তৃণমূলের তারকা সাংসদ দেবের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে সিবিআইয়ের অবস্থান জানতে চাইল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ , দেবের বিরুদ্ধে অডিয়োকে কেন্দ্র করে সিবিআইয়ের কাছে যে অভিযোগ জমা পড়েছে, তা নিয়ে অবস্থান জানাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। প্রয়োজনে সিবিআই চাইলে ওই বিষয়টি খতিয়ে দেখে সংক্ষিপ্ত রিপোর্ট দিতে পারে। আগামী ৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

লোকসভা ভোটের মাঝে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের এক ‘প্রতিনিধি’র বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ আগেই উঠেছিল। হাই কোর্টে সে নিয়ে মামলাও হয়। কিন্তু পরে টাকা পেয়ে গিয়েছেন বলে দাবি করে অভিযোগকারীই ‘পিছিয়ে গিয়েছেন’! একই অভিযোগে আবার মামলা হয় উচ্চ আদালতে। তখন সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্না নন, স্বয়ং দেবের বিরুদ্ধেও মামলা করেন বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যক্তি। মামলাকারীর দাবি ছিল, দেব এবং তাঁর ‘প্রতিনিধি’র বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সিবিআই তার তদন্ত করুক।

সেই মামলা নিয়ে সিবিআইয়ের অবস্থান জানতে চাইল আদালত। লোকসভা ভোটের সময় দেবের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হিরণ একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে মূলত একটি অডিয়ো ক্লিপ ছিল। হিরণ দাবি করেছিলেন সেখানে একটি কণ্ঠ হল দেবের। তাঁর এক সহযোগী চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতেন বলে দাবি হিরণের। তিনিও দাবি করেছিলেন এ নিয়ে সিবিআই তদন্ত করা দরকার।

এর আগে প্রাথমিক ভাবে দেব বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন কোনও মহিলার সঙ্গে তাঁর কথা হয়নি। পাঁশকুড়ায় ভোটপ্রচারে গিয়ে দেব বলেছিলেন, ‘‘সবংয়ে যে ঘটনা হয়েছে তা বিজেপির অভ্যন্তরীণ বিষয়। তবে ভাইরাল অডিয়ো নিয়ে আমি এফআইআর করছি। রাজনীতিতে খারাপ কথা বলাটা বিজেপির নিয়ম হয়ে গিয়েছে।’’ সেই সঙ্গেই তিনি এ-ও বলেন, ‘‘ইডি, সিবিআই, এফবিআই যেখানে যা আছে, ডাকা হোক। ফেক অডিয়ো আনা হচ্ছে। তাদের এ বার চিহ্নিত করতে হবে। সেটাই করা হবে।’’

বুধবারের শুনানিতে মামলাকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম। দেবের হয়ে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের আইনজীবী অমাজিৎ দে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago