ইডির পর এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল

খবর লাইভ : আবগারি দুর্নীতি মামলায় ইডির পর এবার সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার, ২৬ জুন তাঁকে গ্রেফতার করে সিবিআই। কেজরিওয়ালের অভিযোগ, আদালতের মধ্য়ে অসুস্থ বোধ করেন তিনি। তাঁর সুগারের মাত্রা নেমে যায়।

বুধবার দিল্লির কোর্ট সিবিআই কে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতারির অনুমতি দিয়েছে। বিশেষ বিচারক অমিতাভ রাওয়াত নির্দেশ দেওয়ার পরই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। বুধবার তিহাড় জেল কর্তৃপক্ষের তরফে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় আপ সুপ্রিমোকে। এরপর সিবিআই কোর্টের কাছে কেজরিওয়ালকে গ্রেফতারির আবেদন জানায়। আবগারি দুর্নীতি মামলায় চলতি বছরের মার্চ মাসে ইডির হাতে গ্রেফতার হন কেজরিওয়াল। ইডির হাতে গ্রেফতার হয়ে জেলবন্দি তিনি। প্রসঙ্গত কয়েক দিন আগেই, আপের তরফে দাবি করা হয়, তিন মাসের জেল জীবনে কেজরিওয়ালের ওজন কমে গিয়েছে প্রায় ৮ কেজি। আপের দাবি, দিল্লির মুখ্যমন্ত্রীর এত দ্রুত ওজনহ্রাস নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরাও।

২০ জুন বৃহস্পতিবার, রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক আর্থিক দুর্নীতি মামলায় কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিলেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, কেজরিওয়াল যে আর্থিক দুর্নীতি মামলায় যুক্ত তা প্রমাণে ইডির কাছে যথেষ্ট প্রমাণের অভাব রয়েছে। গত শুক্রবার ২১ জুন সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় সংস্থা ইডি। ইডির আবেদনে সাড়া দিয়ে কেজরিওয়ালের তিহাড় থেকে মুক্তি আটকে দেয় দিল্লি হাইকোর্ট। শুক্রবার জরুরি ভিত্তিতে ইডির মামলা শুনলেও রায়দান স্থগিত রেখেছিল দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার, ২৫ জুন ট্রায়াল কোর্টের জামিনের রায়ে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্টে। এই আবহে মঙ্গলবার তিহাড়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই এর একটি দল। তাঁর বয়ানও নথিভুক্ত করা হয়। বুধবার তাঁকে আদালতে হাজির করানোর অনুমতিও পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

বুধবার দিল্লির ট্রায়াল কোর্টে আপ প্রধান কেজরিওয়ালকে হাজির করানোর পর দুই পক্ষই বিশেষ বিচারকের সামনে বক্তব্য পেশ করেন। সেখানেই সিবিাই কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে আইনজীবী আদালতে বলেন, ‘আবগারি দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতির জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কেজরিওয়ালকে। তাই তাঁকে সিবিআই গ্রেফতার করতে চায়।’ যদিও কেজরিওয়ালের তরফে দাবি করাহয়, তাঁকে কোনও নোটিশ ছাড়াই জেল গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে । পাশাপাশি সিবিআই এর আবেদনের বিরোধিতা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। বুধবার আদালতে শুনানি চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন কেজরিওয়াল। জানা যায় তাঁর রক্তের শর্করার মাত্রা নেমে গিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago