ছন্নছাড়া ফুটবল!কোপার শুরুতেই আটকে জেল ব্রাজিল, কোস্টারিকার সঙ্গে করল গোলশূন্য ড্র

খবর লাইভ : কোপা আমেরিকা কাপের শুরুটা ভালো হলো না ব্রাজিলের। কোপার প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল নেইমারহীন ব্রাজিল। প্রথম ম্যাচে একেবারেই নিজেদের ছন্দে ছিল না সেলেকাওরা। ৯০ মিনিটে গোলের মুখ খুলতে পারলেন না ভিনি জুনিয়র, রাপিহোনরা।

ম্যাচে শুরুটা ভালো করলেও, ধীরে ধীরে ম্যাচে হারিয়ে যেতে থাকে পাঁচবারের বিশ্বজয়ী দল। তবে ম্যাচের ৩০ মিনিটের মাথায় ১-০ এগিয়ে গিয়েছিল সেলেকাওরা। কোস্টারিকার জালে বলও জড়িয়ে দিয়েছিলেন ব্রাজিলের মারকুইনেস। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল করেন রেফারি। ভিএআর-এর সাহায্য নিয়ে গোল বাতিল করা হয়। প্রথমার্ধে আরও একটি সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু জলে বল জড়াতে ব্যর্থ হন রদ্রিগোরা।

আরও পড়ুনঃ বর্ষার শুরুতেই রাম মন্দিরের ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছে, দ্রুত মেরামতির আর্জি প্রধান পুরোহিতের

ম্যাচের দ্বিতীয়ার্ধেও বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও, কোস্টারিকার বিরুদ্ধে গোলটা পেল না ব্রাজিল। গোলের সামনে গিয়ে বার বার খেই হারিয়ে ফেললেন ভিনিরা। শেষেমেশ ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবে। এই ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন নেইমার। ম্যাচ দেখে হতাশ তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago