বসিরহাটের সাংসদ হাজি নুরুলের বিরুদ্ধে মামলা, কলকাতা হাই কোর্টে বিজেপির রেখা

খবর লাইভ : গত ১ জুন সপ্তম দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়। বিজেপির পক্ষ থেকে বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি তোলা হয়। বিজেপির অভিযোগ, আইন মেনে মনোনয়ন জমা দেওয়া হয়নি। তবে নির্বাচন কমিশন এই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি। তার জেরে বিজেপির আর্জি খারিজ হয়ে যায়।

লোকসভা নির্বাচনে নজরকাড়া কেন্দ্র ছিল বসিরহাট। সন্দেশখালি নিয়ে হাওয়া গরম করেছিল বিজেপি। যদিও পরে সেটা বড় সেটব্যাক হয়। তবে সেখানে বিজেপি প্রার্থী করেছিল রেখা পাত্রকে। তবে এতকিছুর পরও তৃণমূল কংগ্রেসের হাজি নুরুলের কাছে রেখা পাত্র বিপুল ভোটে পরাজিত হন। এবার এতদিন পর ওই নির্বাচনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করলেন রেখা পাত্র। আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের হয়। আবার ঘাটালের নির্বাচনকে চ্যালেঞ্জ করে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও আদালতের দ্বারস্থ হন। মামলা গৃহীত হয়েছে। আগামী সপ্তাহে এই মামলাগুলির শুনানি হতে পারে।
তৃণমূল কংগ্রেস সাংসদ হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে ভোটে কারচুপি এবং মনোনয়ন পত্রে ত্রুটির অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর দাবি, হাজি নুরুলের হলফনামায় নো ডিউজ সার্টিফিকেট ছিল না। তাই বসিরহাটের নির্বাচন বাতিল করার দাবি জানান বিজেপির পরাজিত প্রার্থী।
রেখা পাত্রের অভিযোগ, জালিয়াতি করে ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। আর নির্বাচন কমিশনও পক্ষপাতিত্ব করেছে। রেখার আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এবং সূর্যনীল দাসের কথায়, ‘তৃণমূল কংগ্রেস প্রার্থী অন্যায় ভাবে ভোটে জিতেছেন। আমরা চাই এটার বিচার হোক। সত্য সামনে আসুক। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে।’‌
গত ১ জুন সপ্তম দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়। বিজেপির পক্ষ থেকে বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি তোলা হয়। বিজেপির অভিযোগ, আইন মেনে মনোনয়ন জমা দেওয়া হয়নি। তবে নির্বাচন কমিশন এই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি। তার জেরে বিজেপির আর্জি খারিজ হয়ে যায়। পঞ্চদশ লোকসভার সদস্য হাজি নুরুল মনোনয়ন দাখিল করেন ৭ মে। কিন্তু পঞ্চদশ লোকসভা শেষ হয় ২০১৪ সালের ১৮ মে। সুতরাং তাঁর ১০ বছর পূর্ণ হয়নি বলে অভিযোগ রেখা পাত্রের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago