খবর লাইভ : টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুনঃ সুইৎজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র জার্মানির
প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে ক্যারিবিয়ানরা। তবে বৃষ্টির কারণে ১৭ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১২৩ রানে। ৫ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছায় প্রোটিয়ারা।
যখন ট্রিস্টান স্টাবস ও হেনরিক ক্লাসেন ব্যাটিং করছিলেন তখন মনে হয়েছিল সহজেই জয় পেতে চলেছে দক্ষিণ আফ্রিকা। তখন আট ওভারেই ৭৭ রান তুলে ফেলেছিল দলটি।
তবে ক্লাসেনকে ফিরিয়ে আলজেরি জোসেফ জুটি ভাঙার পর রোস্টন এজ দ্রুত দুটি উইকেট তুলে নিলে জমে ওঠে ম্যাচ। তবে শেষ দিকে মার্কো ইয়ানসেনের দৃঢ়তায় কোনো বিপদ হয়নি প্রোটিয়াদের।
এই জয়ে সুপার এইটের তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমি-ফাইনালে নাম লেখালো দক্ষিণ আফ্রিকা। আগের দিন মার্কিন যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে আগেই সেমিতে নাম লিখিয়েছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হবে তাদের। তিন ম্যাচ একটি জয় নিয়ে বিদায় নিল ওয়েস্ট ইন্ডিজ। আগেই বিদায় নেয়া যুক্তরাষ্ট্র সুপার এইটে কোনো ম্যাচ জিততে পারেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…