ফের সোনা জয় বিশ্বকাপে, তিরন্দাজিতে ইতিহাস ভারতের মহিলা কম্পাউন্ড দলের

খবর লাইভ : তিরন্দাজিতে ইতিহাস তৈরি করল ভারতের মহিলা কম্পাউন্ড দল । তিরন্দাজি বিশ্বকাপে ফের সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী আর প্রনীত কৌররা। শনিবার ফাইনালে এস্তোনিয়াকে ২৩২-২২৯ ব্যবধানে হারান তাঁরা। বিশ্বের এক নম্বর দল হিসাবে তুরস্কে তৃতীয় পর্যায়ের বিশ্বকাপে নেমেছিলেন জ্যোতি, অদিতি, প্রনীতরা। প্রত্যাশা মতোই সোনা জিতে শেষ করলেন তাঁরা। আর এই জয়ের ফলে এই নিয়ে তৃতীয়বার সোনা জিতে বিশ্বজয়ের হ্যাটট্রিক করল ভারত।

গত এপ্রিল মাসে চিনে প্রথম পর্যায়ের এবং মে মাসে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় পর্যায়ের বিশ্বকাপেও সোনা জিতেছিল ভারতের মহিলা কম্পাউন্ড দল।এদিন বিশ্বের এক নম্বর দল হিসাবে তুরস্কে তৃতীয় পর্যায়ের বিশ্বকাপে নেমেছিলেন জ্যোতি, অদিতি, প্রনীতরা। প্রথম দু’রাউন্ডে এস্তোনিয়ার তিরন্দাজেরা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেও , তা দুরন্তভাবে সামলান ভারতীয় দল। তৃতীয় রাউন্ডে ভারতীয়দের নিখুঁত লক্ষ্যভেদের সামনে হার মানতে বাধ্য হন এস্তোনিয়ার তিরন্দাজেরা।আর এরফলে টানা তৃতীয়বার বিশ্বকাপে জয় হয় জ্যোতি, অদিতি, প্রনীতদের। যা এরআগে ভারতীয় তিরন্দাজিতে দলগত বা ব্যক্তিগত পর্যায় কোন এমন নজির নেই ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago