পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিটের প্রশ্ন ফাঁস নিয়ে রহস্যময় ফোনকল বিহার পুলিশের কাছে

খবর লাইভ : নিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে! সেই চক্রের কয়েক জন সদস্য সাদা রঙের গাড়িতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করছেন। ৫ মে নিট পরীক্ষার দিনই বিহার পুলিশের কাছে ‘রহস্যময়’ একটি ফোনকল আসে। এবং সেই ফোন কলটি নিট কেলেঙ্কারির পর্দাফাঁস করে ।

বিহার পুলিশের করা এফআইআর অনুযায়ী— শাস্ত্রীনগর থানার এসএইচও অমর সিং নিয়েছেন, ৫ মে দুপুর ২টোর সময় নিটের পরীক্ষা শুরু হয়। ঠিক ২টো ৫ মিনিট নাগাদ ফোন আসে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি আয়োজিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। কিছু ছাত্র এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত কিছু কর্মীর যোগাযোগ রয়েছে এই কাজে। সেই ফোন পাওয়ার পরই ওই গাড়ির খোঁজ শুরু হয়।

তারপর বেলি রোডের রাজবংশী নগর মোড়ের কাছে নাকাতল্লাশি শুরু করে পুলিশ। ‘রহস্যময়’ যে ফোনটি এসেছিল, তাতে বলা হয়েছিল রেনো ডাস্টার গাড়িতে ওই চক্রের সদস্যরা ঘুরছেন। ফোনের সেই বর্ণনা অনুযায়ী, বেলি রোডে একটি সাদা রঙের রেনো ডাস্টার গাড়িকে আসতে দেখে পুলিশ সেটিকে আটকানোর চেষ্টা করে। ওই গাড়িতে তিন জন ব্যক্তি ছিলেন। চালক গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেই গাড়িকে তাড়া করে পুলিশ ধরেই ফেলে। গাড়িতে যে তিন জন ছিলেন তাঁরা হলেন সিকন্দর যাদবেন্দু, অখিলেশ কুমার এবং বিট্টু কুমার ।

গাড়ি তল্লাশি করতে চাইলে পুলিশকে বাধা দেন ওই তিন জন ব্যক্তি । পরে পুলিশ তল্লাশি শুরু করলে গাড়ির ভিতর থেকে নিট পরীক্ষার চারটি অ্যাডমিট কার্ডের ফোটোকপি পায়। এফআইআর অনুযায়ী, সেই অ্যাডমিট কার্ডগুলি ছিল, অভিষেক কুমার, শিবনন্দন কুমার, আয়ুষ রাজ এবং অনুরাগ যাদবের। ঘটনাচক্রে, এই অনুরাগ যাদবের পিসেমশাই সিকন্দর। এরপর গাড়ির ওই তিনজন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের দাবি, জেরায় সিকন্দর স্বীকার করেছেন যে, তাঁদের কিছু পরীক্ষার্থী পটনার আলাদা আলাদা কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। সিকন্দরের দাবি, ওই পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র জোগাড় করার কাজ করেছিলেন রাজীব সিংহ, রকি নীতীশ এবং অমিত আনন্দ। কিছু পরীক্ষার্থীকে ওঁরা নিজেদের সঙ্গে রেখেছিলেন। তাঁদের প্রশ্নপত্র দেওয়া এবং উত্তরও তৈরি করে দেওয়ার কাজ করেছিলেন অমিতরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago