খবর লাইভ : নিট কেলেঙ্কারিতে বিহারের পাটনা ও গুজরাটের গোধরার নাম উল্লেখ করে এফআইআর দায়ের করল সিবিআই। রবিবার এই বিষয়ে এফআইআর দায়ের করে আনুষ্ঠানিক ভাবে তদন্ত শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সিবিআইয়ের একটি সূত্র মারফত জানা গিয়েছে, নিট কেলেঙ্কারিতে ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ দিকটি খতিয়ে দেখতে বিহার এবং গুজরাটে যাবেন তদন্তকারীরা।ডবল ইঞ্জিন রাজ্য বিহারের পাটনা শহরের এই কেলেঙ্কারিতে যুক্ত থাকা নিয়েও তদন্ত শুরু করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুনঃ অতিবৃষ্টি কমাতে ‘ক্লাউড সিডিং’ প্রযুক্তির আশ্রয় নিল ইন্দোনেশিয়া
নিট-২০২৪ দুর্নীতির তদন্তভার হাতে নিয়েই তৎপর সিবিআই। বিরোধীদের দেশ জোড়া প্রবল চাপে কেন্দ্রীয় শিক্ষা দফতর ও উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে সিবিআই-কে এই দুর্নীতির তদন্ত করতে দেওয়া হয়। দেশের ৫৭১টি শহর ও দেশের বাইরে ১৪টি শহরের ৪৭৫০টি কেন্দ্রে হওয়া নিট পরীক্ষায় যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে একাধিক রাজ্যের নাম জড়িয়েছে বলে সিবিআই-এর এফআইআরে দাবি। এই কেলেঙ্কারিতে ষড়যন্ত্র থেকে ছদ্মবেশ, পরীক্ষার্থী থেকে মধ্যসত্ত্বভোগীদের ভূমিকা উল্লেখ করেছে সিবিআই। সেই সঙ্গে খতিয়ে দেখা হবে সরকারি কর্মীদের ভূমিকাও।
এই কেলেঙ্কারির তদন্তে বিশেষ দল গঠন করেছে সিবিআই। সংস্থার বিশেষ তদন্তকারী দল বিহারের পাটনা ও গুজরাটের গোধরায় পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে সিবিআই-এর তরফে। সিবিআই-এর এফআইআরে এই কেলেঙ্কারিতে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।২০২৪ সালে নিট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে,পরীক্ষায় বেনিয়ম এবং টাকার পরিবর্তে প্রশ্নফাঁসের। নিটে ৬৭ জন পরীক্ষার্থী ৭২০-তে ৭২০ পাওয়ার পর বিতর্কের সূত্রপাত। যদিও পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএ জানিয়েছিল, ভুল প্রশ্নের জন্য এবং কয়েক জন প্রার্থীকে ‘গ্রেস মার্ক’ দেওয়ার কারণেই তাঁদের নম্বর বেড়েছে। এর মধ্যেই নেটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। তার পর থেকেই দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। মামলা দায়ের হয়েছে দেশের বিভিন্ন আদালতে। গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়েছে এনটিএ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…