খবর লাইভ : দেশ জুড়ে নিট বিতর্কের জেরে দিশেহারা কেন্দ্র সরকার। একের পর এক প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে প্রশ্নের মুখে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। চাপের মুখে পড়ে রাতারাতি পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট চালু করা হলেও কেন সর্বভারতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষা গ্রহণের দায়িত্ব থাকা এনটিএ-কে সরানো হচ্ছে না তা নিয়ে জায়গায় জায়গায় পড়ুয়াদের আন্দোলন শুরু হয়েছে। এই বিতর্কের আবহে এবার এনটিএ-র ডিরেক্টর জেনারেলকে সরিয়ে দেওয়া হল। সুবোধ কুমার সিংয়ের জায়গায় এলেন প্রদীপ সিং খারোলা। অস্থায়ী ডিজি হিসাবে তাঁকে নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ ফের সোনা জয় বিশ্বকাপে, তিরন্দাজিতে ইতিহাস ভারতের মহিলা কম্পাউন্ড দলের
এনটিএ-ই দেশে বড় মাপের পরীক্ষাগুলি পরিচালনা করে। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা বা নিট নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের পর পিএইচডি এবং কলেজে নিয়োগের পরীক্ষা ইউজিসি নেট বাতিল করেছে পরীক্ষা আয়োজক সংস্থা এনটিএ। এই দুই বিষয় নিয়ে উত্তাল গোটা দেশ। পরীক্ষার্থী থেকে শুরু করে বিরোধীরা— পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। অনেকেই সুবোধের পদত্যাগ এবং অপসারণের দাবি জানাচ্ছিলেন। সেই আবহেই সুবোধকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
শুধু তাই নয়, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে, ওই অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআই-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক। এর পর স্থগিত করা হয়েছে বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রবেশিকা সিএসআইআর ইউজিসি নেট।
ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করেছে এনটিএ। গত ৪ জুন রেজাল্ট বেরোনোর পর থেকেই প্রশ্নের মুখে সংস্থা। ৬৭ জনের প্রথম হওয়া এবং ১৫৬৩ জনের গ্রেস মার্কস নিয়ে মামলা গেছে সুপ্রিম কোর্টে ।এই বিতর্কের আবহে বারবার সুবোধকুমার সিংয়ের পদত্যাগের দাবি উঠছিল। রবিবার গ্রেস নম্বর প্রাপকদের পরীক্ষায় বসার আগেই অবসরপ্রাপ্ত আইএএস এবং ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরকে ডিজি পদে বসালো এনটিএ।
শনিবার দায়িত্ব নেওয়ার পর রবিবার এত বড় একটা পরীক্ষা সঠিকভাবে তিনি পরিচালনা করতে পারছেন কিনা সেদিকে নজর থাকবে। অন্যদিকে আজ মেডিক্যালের স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। শনিবার রাতে বিজ্ঞপ্তি জারি করে রাতে বাতিল করা হয় পরীক্ষা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…