খবর লাইভ : নিট-ইউজি এবং ইউজিসি-নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘিরে দেশজুড়ে তুঙ্গে বিতর্ক। এর মধ্যেই এবার আরও এক যোগ্যতা অর্জনের সর্বভারতীয় পরীক্ষা স্থগিত ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। স্থগিত করা হয়েছে, সিএসআইআর-ইউজিসি-এনইটি পরীক্ষা।
আগামী ২৫ ও ২৭ জুন সিএসআইআর-ইউজিসি-এনইটি পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি শুক্রবার জানিয়েছে যে, ‘অনিবার্য পরিস্থিতি’ এবং ‘লজিস্টিক সমস্যা’র কারণে এই পরীক্ষা আপাতত স্থগিত রাখা হল।
পরীক্ষার সংশোধিত সময়সূচী পরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র সরকারি ওয়েবসাইটে ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করা ভারতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে, বিজ্ঞানের নানা বিষয়ের উপর জুনিয়র রিসার্চ ফেলোশিপ, লেকচারশিপ এবং সহকারী অধ্যাপকের যোগ্যতা নির্ধারণের জন্য জয়েন্ট সিএসআইআর-ইউজিসি-এনইটি পরীক্ষা নেওয়া হয়ে থাকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…