হাওড়া এবং বালি পুরসভার নির্বাচন কি আসন্ন? জল্পনা তুঙ্গে

খবর লাইভ : হাওড়া এবং বালি পুরসভার নির্বাচন নিয়ে ফের শুরু হয়েছে জোর জল্পনা। আগামী সোমবার রাজ্যের প্রতিটি পুরসভার প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে রাজ্যের মধ্যে একমাত্র হাওড়া এবং বালি পুরসভা এলাকার বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এতেই বহু প্রতীক্ষিত পুর-নির্বাচন নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছেন হাওড়া ও বালির সাধারণ মানুষ।

ভোটের সম্ভাবনার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহলও। সব ঠিক থাকলে আগামী দু’-তিন মাসের মধ্যে এই দুই পুরসভার নির্বাচন হতে পারে। এদিনের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী তথা হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়, যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তেওয়ারি, হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরী, বালির বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায় এবং হাওড়া  দক্ষিণের বিধায়ক নন্দিতা চৌধুরীকে। ওই বৈঠকে রাজ্যের সব পুরসভার প্রতিনিধি উপস্থিত থাকবেন। সেই সূত্রেই থাকবেন হাওড়া পুরসভার প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্ত্তী। ফলে পুর পরিষেবা সংক্রান্ত আলোচনার পাশাপাশি দুই পুরসভার বকেয়া নির্বাচন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা।

২০১৮ সালে হাওড়া পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। বালি পুরসভায় শেষবারের মতো ভোট হয়েছিল ২০১৫ সালে। নির্বাচিত বোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় দুই ক্ষেত্রেই প্রশাসক বসিয়ে কাজ চালাতে হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় ব্যাপকভাবে ধাক্কা খাচ্ছে পরিষেবা। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচারে হাওড়ায় বিরোধীদের প্রচারের অন্যতম হাতিয়ার ছিল পুর পরিষেবার বেহাল দশা। শেষমেশ হাওড়া লোকসভায় তৃণমূল জিতলেও আগামী দিনে এই পরিস্থিতির বদল চাইছে রাজ্যের শাসক দলও। এই প্রেক্ষিতে সোমবারের বৈঠকে হাওড়ার বিধায়কদের উপস্থিত থাকতে বলাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

২০১৬ সালে বালি পুরসভার ৩৫টি ওয়ার্ডকে হাওড়া পুরসভার সঙ্গে যুক্ত করে রাজ্য সরকার। হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বেড়ে হয় ৬৬। ২০২১ সালে রাজ্য ফের বালি পুরসভাকে হাওড়ার থেকে আলাদা করে দেয়। এর ফলে বালি পুরসভার ভোট করানোয় কোনও বাধা না থাকলেও হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেয়। কারণ, হাওড়া ফের ৫০টি ওয়ার্ডের পুরসভায় পরিণত হয়েছে, যেখানে আইনে ৬৬টি ওয়ার্ডের কথা বলা রয়েছে। পরবর্তীকালে এই ৫০টি ওয়ার্ডকে পুনর্বিন্যাস করে ৬৬টি ওয়ার্ডে পরিণত করা হয়। ফলে হাওড়াতেও নির্বাচন হওয়া নিয়ে আর কোনও জটিলতা নেই বলেই দাবি রাজ্যের এক কর্তার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago