Man on the chair in Handcuffs. Rear view and Closeup ,Men criminal in handcuffs arrested for crimes. With hands in back,boy prison shackle in the jail violence concept.
খবর লাইভ : নিটের প্রশ্নফাঁস কাণ্ডে ইতিমধ্যে ১৩ জন গ্রেফতার হয়েছিল। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮। ঝাড়খণ্ড থেকে আরও ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। তাদের সকলকে পাটনায় নিয়ে আসা হচ্ছে জেরার জন্য। পুলিশ সূত্রে খবর, এই ৫ জনের মধ্যে মূল সন্দেহভাজনও রয়েছে।
আগে যারা গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে ছিল ৬ জন মিডলম্যান, ৪ জন পড়ুয়া এবং ৩ জন অভিভাবক। ধৃত এক পড়ুয়াই পুলিশি জেরায় ইতিমধ্যে শিকার করেছে যে, ৩৫-৪০ লক্ষ টাকায় এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে নিটের প্রশ্ন প্রথমবার ফাঁস হয়েছিল হাজারিবাগের একটি প্রস্তুতি সেন্টার থেকে। সেখান থেকেই অন্যান্যদের হাত ধরে তা বাকি জায়গায় ছড়িয়ে পড়ে।
গ্রেফতার হওয়া ওই ১৩ জনের সকলেই সঞ্জীব সিং মুখিয়া নামের এক ব্যক্তির নাম নিয়েছিল। গত ৬ মে থেকে তিনি ‘নিখোঁজ’ বলে জানতে পেরেছে পুলিশ। অনুমান করা হচ্ছে, এই ব্যক্তিই গোটা নিট প্রশ্নপত্র কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’। এদিকে ঝাড়খণ্ড থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে যে মূল সন্দেহভাজন রয়েছে তার নাম সিকন্দর। তিনি সর্বপ্রথম নিট প্রশ্নপত্র ৩০-৩৫ লক্ষ টাকায় কিনে তা পরে ৪০ লক্ষ টাকায় বিক্রি করেন বলে পুলিশ সূত্রে খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…